ঢাকা   ১২:০১:১২ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

পদ্মাসেতু প্রকল্পের প্রকৌশলী মুসার চুক্তির মেয়াদ বাড়লো

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৪০৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সড়ক ও সেতু) শাহ মোহাম্মদ মুসার চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।

গত ৩০ মে যোগদানের তারিখ থেকে তার চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়ে মঙ্গলবার (১৫ জুন) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি চুক্তিতে ওই পদে নিয়োগ পেয়েছিলেন শাহ মোহাম্মদ মুসা।

গত ১০ জুন পর্যন্ত পদ্মাসেতুর ২৫ ও ২৬ নম্বর পিলারে ৩১তম স্প্যান বসানোর মধ্যদিয়ে দৃশ্যমান হয়েছে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার। এতে জাজিরা প্রান্তে সব স্প্যান স্থাপন শেষে এক সারিতে এখন ২৯টি স্প্যান। এখন মাওয়া প্রান্তে ১০টি স্প্যান বসানো বাকি আছে।

ঢাকা ও আশপাশের অঞ্চল থেকে পদ্মানদী পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার এ স্বপ্ন বাস্তবে রূপ নেবে এসব স্প্যান বসানোর মধ্য দিয়ে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের পদ্মাসেতুর এখন ১ দশমিক ৫ কিলোমিটার দৃশ্যমান বাকি রয়েছে।

পুরো সেতুতে দুই হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানো হবে। এরমধ্যে বর্তমানে বসেছে ১ হাজার ১০৫টি। আর রোডওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯১৭টি, এরমধ্যে বসেছে ৬৩০টি। পদ্মাসেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

বহুমুখী এ সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি