ঢাকা   ০৭:৩৭:২৬ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

ফসলের লাভজনক দাম দাও ও ক্রয়কেন্দ্র চালুসহ বিভিন্ন দাবীতে বাংলাদেশ কৃষক সমিতির উদ্দ্যোগে দিনাজপুরে ঘন্টাব্যাপী কৃষকবন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩০৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
কৃষি বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও শ্লোগান নিয়ে এবং ফসলের লাভজনক দাম দাও ও ইউনিয়ন পযার্য়ে সরকারী ধান ক্রয়কেন্দ্র চালুসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে ঘন্টাব্যাপী কৃষকবন্ধন কর্মসুচী পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর।

আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সামাজিক দুরুত্ব বজায় রেখে ঘন্টাব্যাপী কৃষকবন্ধন করেছে সংগঠনটির নেতকমর্ীরা ও সর্মথকেরা।

সংগঠনের সভাপতি অধ্যাপক বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে কৃষকবন্ধন চলাকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সহ: সভাপতি মো: আলতাফ হোসাইন,কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ্যাড.মেহেরুল ইসলাম,কৃষক সমিতির জেলা সা:সম্পাদক দয়ারাম রায়,কৃষক নেত্রী সবিতা রানী,ইকবাল হাসান,আলিমুজ্জামান,ট্রেড ইউনিয়ন কেন্দ্র নেতা এসএম চন্দন, ছাত্র ইউনিয়ন নেতা অনতু বসাক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বৈশ্বিক বির্পযয় ও দূর্ভিক্ষ মোকাবেলা করতে কৃষির বরাদ্ধ বৃদ্ধিসহ সকল ফসলের লাভজনক মুল্য নিশ্চিকরণের দাবী জানান। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,যখন কর্মহীন মানুষ খাদ্যের জন্য হাহাকার করছে তখনও ক্ষুদ্র ঋনদানকারি এনজিও গুলো সুদের কিস্তি আদায় করার জন্য ঋনগ্রহিতাদের উপর চাপ দিচ্ছে। তারা এনজিও গুলোর সুদের কিস্তি আদায় বন্ধে ব্যবস্থা নিতে দাবী করেন।

এছাড়াও মানববন্ধনে বক্তারা কৃষককে বাঁচাতে হলে সরাসরি কৃষকের কাছ হতেই ধান ক্রয় এবং দিনাজপুরের টমেটো সংরক্ষনাগার নির্মানের দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি