1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবি বাম ঐক্য ফ্রন্টের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবি বাম ঐক্য ফ্রন্টের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩৫৩ বার

জাফরুল আলম : বর্ধিত বাসভাড়া প্রত্যাহার এবং দুর্যোগের দায় যাত্রীরা বহন করবে না বলে দাবী করেছে বাম ঐক্য ফ্রন্ট। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) আহ্বায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক কমরেড সরওয়ার মুর্শেদ এবং কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের দায় যাত্রীদের ওপর চাপিয়ে দিয়ে সরকার প্রমাণ করেছে, তারা মালিকপক্ষের স্বার্থে কাজ করছে। একই সঙ্গে সরকার তার গণবিরোধী স্বরূপ ফের উম্মোচন করে দিয়েছে।

নেতারা ৬০ শতাংশ বর্ধিত বাসভাড়া প্রত্যাহার ও পুনরায় লক ডাউন ঘোষণার দাবি জানান। একই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় বেসরকারি হাসপাতাল রিকুইজিশন করে করোনা চিকিৎসা প্রসারিত করারও দাবি জানানো হয়।

বিবৃতিতে নেতারা বলেন, যখন কোভিড-১৯ ভাইরাস মহামারি আকরে ছড়িয়ে পড়েছে, তখনই লক ডাউন তুলে দিয়ে সরকার দেশবাসীকে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। সরকারের অপরিণামদর্শি সিদ্ধান্ত ও পদক্ষেপ সমূহ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

নেতৃবৃন্দ অারও বলেন, হাসপাতালে রোগীর ভিড়, চিকিৎসা নেই। ভেন্টিলেশন খুবই অপর্যাপ্ত। সেবা না পেয়ে রোগীরা ছটফট করছে। সামাজিক দূরত্ব মানা যাচ্ছে না। নতুন রোগী ভর্তি করা হচ্ছে না। গাণিতিক হারে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে অফিস আদালত, দোকানপাট, উপাসনালয় ও গণপরিবহণ খুলে দেওয়া হচ্ছে। এ অবস্থায় দুর্যোগের দায় যাত্রীদের ওপর চাপিয়ে বাসের ভাড়া বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net