1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে গভীর রাতে অগ্নিকান্ডে ৬ বসতঘর পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

বাঁশখালীতে গভীর রাতে অগ্নিকান্ডে ৬ বসতঘর পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৯৫ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গভীররাতে অগ্নিকান্ডের ঘটনায় ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব ইলশাগ্রামের পেতিন আলীর বাড়ীতে। গত শনিবার (৬জুন) দিবাগত রাতে সংঘটিত এ অগ্নিকান্ডে স্বর্ণালংকার, নগদ টাকা, গবাদীপশুসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়।

স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পরিবারসূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সংঘটিত অগ্নিকান্ডে বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশাগ্রামে টিনসেটের ৬টি বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয় ওই এলাকার নুরুল হক, মনির আহমদ, মু. কায়সার, মু. নাছির, মু. দিদারুল আলম ও জয়নাল আহমদ।

মনির আহমদের বসতঘরের বিদ্যুৎ শকটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মনির আহমদ জানান, আমার দুটো গবাদী পশু ছিল। তারমধ্যে গত দু’মাস আগে একটি গরু বিক্রি করা হয়েছে। গরু বিক্রির ৮০ হাজার নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ ১লক্ষ টাকা দামের একটি গরু পুড়ে যায়। আমার শেষ সম্বল বলতে আর কিছুই রইলো না। করোনার এ সংকটকালীন সময়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

এ ঘটনায় সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের শুকনা খাবারসহ প্রয়োজনীয় রসদ সামগ্রী প্রদান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মু. তাজুল ইসলাম।

বাঁশখালী ফায়ারসার্ভিসের ভারপ্রাপ্তকর্মকর্তা লিটন বৈষ্ণব জানান, ‘বাহারছড়া ইউনিয়নের ইলশাগ্রামে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছান। আনুমানিক রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আমাদের ফায়ার টিম। এতে ১৫ লক্ষাধিক পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষয়ক্ষতি নিরুপণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net