1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে বিপন্ন প্রজাতির মেছো বাঘ হত্যা, গ্রামবাসীর উল্লাস - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

বাঁশখালীতে বিপন্ন প্রজাতির মেছো বাঘ হত্যা, গ্রামবাসীর উল্লাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩১৪ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতাঃ বাঁশখালীর উপকূলীয় অঞ্চল খানাখানাবাদ, বাহারছড়া, কাথরিয়া পয়েন্টে দিন দিন উজাড় করা হচ্ছে প্রাকৃতিক শোভাবর্ধনকারী ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়ক্ষতি থেকে রক্ষাকারী ঝাউবাগান। স্থানীয়দের দৌরাত্ম্যে যেমন বিলুপ্ত হচ্ছে সাগর তীরের ঝাউবাগান তেমনি বিলুপ্ত হচ্ছে ঝোপঝাড়ে বেড়ে উঠা প্রাণীজগৎ। বাঁশখালীতে উপকূলীয় এলাকায় বন্য প্রাণী ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে।

গত বুধবার সন্ধ্যায় বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব বাঘমারা গ্রামে একটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করে আনন্দ উল্লাসে মেতে উঠেছে গ্রামবাসী।

প্রত্যাক্ষদর্শী স‍ূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৫টার দিকে উপজেলার কাথরিয়ার পূর্ব বাঘমারা গ্রামে খাবার সংগ্রহের জন্য লোকালয়ে ঢুকে পড়লে গ্রামবাসী জোটবদ্ধ হয়ে ধাওয়া করে বাঘটি’কে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখে। এ সময় বিপন্ন প্রজাতির মেছো বাঘ’টি দেখতে আশে পাশের কয়েক’শ মানুষ ভিড় জমায়। স্থানীয় কিছু উঠতি তরুণ বাঘটিকে হত্যা করে উল্লাসে মেতে উঠতে দেখা যায়।

বাঘমারা গ্রামের গ্রামের মো. শাকিল উদ্দিন জানান, ‘বেশ কয়েকদিন ধরে তাদের এলাকায় মেছো বাঘের উপদ্রব শুরু হয়েছে। লোকালয়ে ঢুকে বাড়ির মুরগি থেকে শুরু করে ছাগলের বাচ্চা খেয়ে ফেলছে।’ স্থানীয় হান্নান নামের একজন জানান, ‘আমাদের গ্রামের অদূরে খালের ঝোপঝাড় ও কবরস্থানের ঝোপঝাড়ে মেছো বাঘের আনাগোনা হয়। এখানে প্রায় ৩টা মেছো বাঘ আছে। একটি বাঘ বেপরোয়া হয়ে এলাকায় প্রবেশ করে মুরগি, ছাগল খেয়ে ফেলে। গরুকে কামড়ায়, লোকালয়ে ডুকে মানুষ দেখলে দৌড়ায়।’

স্থানীয় ইউপি সদস্য রমিজ জানান, ‘বেশ কয়েকদিন ধরে একটি বাঘ বেপরোয় হয়ে গ্রামে প্রবেশ করে গৃহপালিত পশুদের উপর হানা দেয়। গত বুধবার এলাকার ২ থেকে ৩ শত লোকজন বাঘটিকে ধাওয়া করে হত্যা করে। তবে, এতো গুলো মানুষের মধ্যে ঘটনার সাথে প্রকৃতপক্ষে করা জড়িত তা জানাতে পারেন নি তিনি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম মজুমদার জানান, ‘মেছো বাঘ হত্যার সংবাদ পাইনি। এটা বনবিভাগ সংশ্লীষ্ট বিষয়। তবে ঘটনাটি তদন্ত করে অাইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।’

এ ব্যাপারে জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মু. আনিসুজ্জামান শেখ জানান, ‘গ্রামবাসীর মধ্যে সচেতনতার অভাবে এ ধরনের বিপন্ন প্রাণী হারিয়ে যাচ্ছে। মোছো বাঘ দেখলেই গ্রামবাসী কৌতুহল ও অতি উৎসাহী হয়ে হত্যা করছে। গ্রামবাসীর হাত থেকে এদের বাঁচানো যাচ্ছে না। তিনি আরো জানান, কাথরিয়া বাঘমারায় একটি মেছো বাঘ হত্যার খবর পেয়ে অাজ (৫জুন) শুক্রবার একটি টিম ঘটনাস্থলে যান। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net