ঢাকা   ০৭:১৬:১০ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

মাগুরার শ্রীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে স্যানিটাইজার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩১৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. সাইফুল্লাহ : কোভিড-১৯ প্রতিরোধে ২০১৯-২০২০ অর্থ-বছরে এল,জি.এস,পি-৩ প্রকল্পের আওতায় মাগুরার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্তরে ১’শত ৫০ জন
হতদরিদ্রদের মাঝে মাস্ক, ব্লিচিন পাউডার ও সাবানসহ বিভিন্ন ধরণের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।

শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান উপস্থিত থেকে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল মালেক, শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাকিবিল্লাহ,
ইউ,পি সচিব মোঃ আকিদুল ইসলাম, ইউপি সদস্য ছব্দার শেখ, রজব আলী ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টু সহ আরো অনেকে ।

চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এসময় বলেন, কোভিড-১৯ একটি ছোঁয়াচে সংক্রামণ রোগ । এটি দিনদিন সারা বিশ্বে ব্যাপক বিস্তৃতি লাভ এবং মহামারি রুপ ধারণ করেছে। তাই এর হাত থেকে
বাঁচতে হলে মানুষকে সচেতন হতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়মিত স্বাস্থ্য বিধি মেনে সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি