ঢাকা   ০৩:৫৭:২৪ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

মাগুরার শ্রীপুর প্রেসক্লাবের ৪ তলা ভবনের কাজ শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩২১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ; মাগুরার শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের নিজস্ব জমিতে ১০ জুন বুধবার ৪ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলামসহ, সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা ও দুরদর্শীতায় নির্মান কাজ শুরু হয়েছে । গত ২০১৯ সালের ১৩ আগস্ট মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে থেকে শ্রীপুর প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ১৯৮৪ সালে প্রেসক্লাবটি প্রতিষ্ঠিত হলেও শ্রীপুরের কর্মরত সাংবাদিকরা বিভিন্ন সময়ে ভাড়াটিয়া ঘরে তাদের দাপ্তরিক কর্মকা- পরিচালনা করে আসছিলেন। অবশেষে শ্রীপুর প্রেসক্লাব কর্তৃপক্ষের অনেক চেষ্টার ফলে মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সরকারের খতিয়ানের শ্রীপুর সদর মৌজার ১০ শতক জমি বর্তমান বাজার মুল্যের দেড়গুণ ২ লাখ ৮৩ হাজার ৯৪৬ টাকায় খরিদ করে যা ২০১৭ সালের ২১ নভেম্বর মাগুরার তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান সরকারের পক্ষে শ্রীপুর প্রেসক্লাব সভাপতির অনুকূলে জমিটি রেজিষ্ট্রি দলিল করে দেন। তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী এ দলিলের স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।
এ জমি ক্রয়ের বিষয়ে যারা অর্থনৈতিকসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তারা হলেন-সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব, বর্তমান মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, তৎকালিন সিনিয়র ভূমি সচিব শফিউল আলম, মাগুরার তৎকালিন জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার কু-, উপসচিব শোয়াইব আহমেদ খান, এডিসি (রাজস্ব) ভোলানাথ দে, কালাচাঁদ সিংহ, আজাদ জাহান, শ্রীপুর উপজেলার তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার মিনা মাসুদুজ্জামান, মঈনুল হাসান, সোনিয়া হাসান, সহকারী কমিশনার (ভূমি) তরফদার মাহবুবুর রহমান, সেলিনা বানু,বর্তমান ইউএনও মোঃ ইয়াছিন কবীর,সহকারি কমিশনার(ভুমি) হাসিনা মমতাজ, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সাব-রেজিস্টার আমেনা বেগম, সার্ভেয়ার সুলতান আহমেদসহ আরও অনেকে।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল জানান, যারা প্রেসক্লাবের জমি বরাদ্দ এবং ক্রয়ে কোন না কোনভাবে অবদান রেখেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এছাড়াও প্রেসক্লাবের ভবিষ্যত উন্নয়ন কল্পে যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ সহযোগিতার হাত প্রসারিত করবেন,তাদের নামগুলিও প্রেসক্লাবের অনারবোর্ডে লিপিবদ্ধ করে সাংবাদিকরা সারাজীবন স্মরণ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি