1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙা ইউনিয়ন পরিষদের খাদ্য সহায়তা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

মাটিরাঙা ইউনিয়ন পরিষদের খাদ্য সহায়তা বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৮৩ বার

আবদুল আলী গুইমারা,খাগড়াছড়ি:
মহামরী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া গৃহবন্ধী শ্রমজীবি, দু:স্থ ও হত-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে দশম ধাপে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের দুর্গম হাজাপাড়া ও কাপপাড়ার শতাধিক পরিবারসহ চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে মাটিরাঙা সদর ইউনিয়ন পরিষদ।

মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার সময়
মাটিরাঙা ইউনিয়ন পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করেন
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাটিরাঙা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কোকোনাথ ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সদস্য দিপার মোহন ত্রিপুরা, চন্দ্র কিরণ ত্রিপুরা, মলেন্দ্র লাল ত্রিপুরা ও অমৃত কুমার ত্রিপুরা ছাড়াও স্থানীয় হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈশ্বিক মহামারী করোনার মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকেই কর্মহীন মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌছে দিতে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান বলেন, মহামারী প্রানঘাতি রূপ ধারন করেছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে সচেতন থাকতে হবে। প্রদানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সাদারন মানুষের পাশে আছে এবং থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কাদ্য সহায়তা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, একজন থেকে শুরু হয়ে করোনা মহামরী আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনগনের সাথে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net