ঢাকা   ০৮:০৬:৫৮ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

মানিকছড়ির তিনটহরী ইউপি’র বাজেট ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩৪১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- মানিকছড়ি উপজেলার ৪নং তিনটহরী ইউনিয়ন পরিষদে আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১১টায় তিনটহরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে অনুষ্ঠিত হয়। অধিবেশনে ৭১ লক্ষ ১০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন ৪নং তিনটহরী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ।
৪নং তিনটহরী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট ঘোষণা অধিবেশনে চলতি অর্থবছরের আয়-ব্যয় এবং আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট তুলে ধরেন ইউপি সচিব মো. সুমন মিয়া।
ঘোষিত বাজেটে আগামী অর্থবছরের (২০২০-২১) ইউপি’র নিজস্ব আয় ধরা হয়েছে ১৬ লক্ষ ১০ হাজার টাকা, উপজেলা পরিষদ (টিআর, কাবিখা, কাবিটা ও ৪০দিনের কর্মসূচী) থেকে ৩৫ লক্ষ টাকা, সরকারি (এলজিএসপি) থেকে ২০ লক্ষ টাকাসহ মোট আয় ধরা হয়েছে ৭১ লক্ষ ১০ হাজার টাকা। অপরদিকে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭০ লক্ষ ২০ হাজার এবং উদ্বৃত্ত তহবিল ধরা হয়েছে ৯০ হাজার টাকা। বাজেট অধিবেশনে সকল ইউপি সদস্য ও গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে আগামী ২০২০-২১ অর্থবছরের আয়-ব্যয় বিগত অর্থ-বছরের সাথে সমন্বয় রেখে সম্ভব্য এ বাজেট নির্ধারণ করা হয়েছে। তাই সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাজেট নির্ধারণ করায় সকলেই সমত পোষন করেন। মোকাবেলায় কর্মহীন হয়ে অসহায় জীবনযাপন করছে এলাকাবাসী। বর্তমানে জনগণের মাঝে এক ধরনের আতংক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি