1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে করোনা টেস্টের ল্যাব স্থাপিত হবে : ডিসি কামাল হোসেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে করোনা টেস্টের ল্যাব স্থাপিত হবে : ডিসি কামাল হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩২৬ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট খৃষ্টান মেমোরিয়াল হাসপাতালে জেলার করোনা ভাইরাসের স্যাম্পল টেস্টের তৃতীয় পিসিআর (পলিমারি চেইন রি-এ্যাকশন) মেশিন স্থাপন করা হবে।

করোনা সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার জেলার সমন্বয়কারী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম ও কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে এই তৃতীয় পিসিআর ল্যাব মেশিনটি স্থাপন করা হবে।

এখানে কোন সরকারি অর্থায়ন থাকবেনা।

কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, সরকারিভাবে কক্সবাজার জেলায় করোনা ভাইরাস এর স্যাম্পল টেস্টের আর কোন ল্যাব স্থাপনের আপাতত সুযোগ নেই।
কিন্তু কক্সবাজারে করোনা ভাইরাস জীবাণু আক্রান্ত রোগীর আধিক্যের কারণে ব্যক্তিগত পর্যায় থেকে করোনার স্যাম্পল টেস্টের তৃতীয় পিসিআর মেশিনটি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
ইতিমধ্যে এ বিষয়ে ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

একটি পিসিআর মেশিন স্থাপনে এক কোটি দশ লক্ষ টাকার বেশী খরচ হয়। এ অর্থ সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা হচ্ছে।
ডুলাহাজারা খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে তৃতীয় পিসিআর মেশিন স্থাপনের কাজ অনেকদূর এগিয়েছে।
আগামী ২০ জুন থেকে ২৫ জুনের মধ্যে পিসিআর মেশিনটি চালু করা যাবে বলে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃতীয় পিসিআর মেশিনটি চালু হলে কক্সবাজার জেলায় করোনার স্যাম্পল টেস্টের জট কমে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net