ঢাকা   ০৩:২৬:৫৬ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

মা এবার শিক্ষকের ভূমিকায়, বাগেরহাট শিশু অংগন বিদ্যানিকেতনের ব্যতিক্রমি উদ্যোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩২৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈমঃ
বাগেরহাট শিশু অংগন বিদ্যানিকেতন করোনা পরিস্থিতির কারনে ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে ব্যতিক্রমি উদ্যোগ গ্রহন করেছে।মাকে দিয়ে শিক্ষকের ভূমিকা পালন করাচ্ছেন। মায়েরা এখন শিক্ষকের ভূমিকায়।বাড়ীতে বসে ছাত্র ছাত্রীরা প্রথম সাময়ীক পরীক্ষা দিচ্ছে। মা শিক্ষক হিসাবে পরীক্ষায় পরিদর্শকের ভূমিকা পালন করছে।বিদ্যালয়ের অধ্যক্ষ সহ সকল শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের বাসায় বাসায় পরিদর্শন করছে।
এ বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজা জামান শিল্পী জানান,করোনা পরিস্থিরির কারনে কোমলমতি ছাত্র ছাত্রীরা বই থেকে দূরে না থাকে তার জন্য আমরা মে মাস থেকে আমাদের ছাত্র ছাত্রীদের পরীক্ষার সাজেসন পৌছে দিয়েছি।আমরা বাসায় বসে প্রত্যেক ছাত্র ছাত্রীর পরীক্ষা সম্পন্ন করছি।এতে করে তারা বইথেকে দূরে থাকছে না বইয়ের সাথেই থাকছে। যদিও মায়েদের একটু কষ্ট হলেও তারা এপরিস্তিতির কারনে মেনে নিচ্ছেন। আমাদের এই ব্যতিক্রমি উদ্যোগ মায়েদের কাছে ভাল লেগেছে।আমরা বন্ধের মধ্যে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার খোজ খবর রাখছি।
তিনি জানান, পরীক্ষা শুরু হলে আমরা ছাত্র ছাত্রীদের বাড়ীতে গিয়ে দেখেছি ছাত্র ছাত্রীরা টেবিলে বসে পরীক্ষা দিচ্ছে আর মা শিক্ষকের মত তাদের পাশে দাড়িয়ে রয়েছে ,অথচ তার সন্তান লিখতে পারছেনা মা কিন্তু তাকে বলে দিচ্ছে না। এটাই আমাদের অর্জন।আমরা মাকে এই জায়গায় আনতে পেরেছি। তিনি আরো জানান ,সরকার যতদিন শিক্ষা প্রতিষ্ঠান না খুলবে ততদিন এভাবে ছাত্র ছাত্রীরা বাড়ীতে বসে লেখা পড়া করবে।
পুরাতন বাজার এলাকার অভিভাবক স্বপ্না রানী পাল বলেন শিশু অংগন বিদ্যানিকেতন করোনা পরিস্থিতির কারনে ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে ব্যতিক্রমি উদ্যোগ গ্রহন করেছে এতে আমরা খুশি।তিনি বলেন আমার সন্তান পরীক্ষা দিচ্ছে আর আমি নিজেই শিক্ষকের ভূমিকা পালন করছি এটাত আমার কাছে বড় পাওয়া।
মুনিজঞ্জ এলাকার অভিভাবক খাদিজা আক্তার আখি বলেন,আমার সন্তানের শিক্ষক আমিই । এটাই এবার প্রমান করেছি। শিক্ষকের মত পরীক্ষা নিয়েছি।শিশু অংগন বিদ্যানিকেতন আমাদেরকে এখানে নিয়েগেছে।এই করোনা পরিস্তিতির মধ্যে শিশু অংগন বিদ্যানিকেতন এর ব্যতিক্রমি উদ্যোগ কে সাধুবাধ জানাই। #

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি