1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ের মসজিদের প্রকৃত ইমাম পাচ্ছে না প্রধানমন্ত্রীর অনুদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

মীরসরাইয়ের মসজিদের প্রকৃত ইমাম পাচ্ছে না প্রধানমন্ত্রীর অনুদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩১০ বার

মীরসরাই প্রতিনিধি ঃ
মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর চৌধুরী বাড়ী জামে মসজিদের প্রকৃত ইমাম পেল না প্রধানমন্ত্রী অনুদান সহ ইসলামী ফাউন্ডেশানের বরাদ্ধকৃত কোন অনুদান। আর ইমাম সেজে জনৈক আব্দুল মোমেন দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ইসলামী ফাউন্ডেশানের টাকা আত্মসাৎের অভিযোগ উঠেছে।

মীরসরাই উপজেলার পশ্চিম অলিনগর চৌধুরী বাড়ী জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী জানান আমাদের মসজিদে সকাল বেলা শিশু কিশোরদের কোরআন শিক্ষা দেয়া হয়। উক্ত মক্তবের জন্য সম্প্রতি আমরা ইসলামী ফাউন্ডেশানের কাছে সহযোগিতার আবেদন নিয়ে ইসলামী ফাউন্ডেশানের চট্টগ্রামস্থ কার্যালয়ে যোগাযোগ করে জানিতে পারি আমাদের মসজিদের নামে গত ১০ বছর যাবৎ জনৈক আব্দুল মোমেন প্রতি মাসে ভাতা ও অন্যান্য সুবিধাদি উত্তোলন করছে। সর্বশেষ করোনা জনিত কারনে ঈমাম মুয়াজ¦ীনের সরকারি অনুদানের টাকা ও গত ঈদুল ফিতরের পূর্বে উত্তোলন করে নিয়ে যায়। পরদিন প্রকৃত ইমাম মাওলানা সেকান্দর আলী অনুদানের জন্য ইউনিয়ন পরিষদে উপস্থিত হলে দেখা যায় আগের দিন আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর প্রণোদনা ও উত্তোলন করে নিয়ে গেছে। এই বিষয়ে অভিযুক্ত আব্দুল মোমেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন সেখানে কমিটি নিয়ে বিরোধ ও কিছু সমস্যা আছে সাক্ষাতে কিছু বিষয় জানাবো। কিন্তু কিবরিয়া চৌধুরী জানান মসজিদ কমিটি নিয়ে কোন বিরোধ নেই। মোমিন এলাকার অন্যত্র একটি কিন্ডার গার্টেন টাইপের ফোরকানিয়া মাদ্রাসা চালান। কিন্তু এই মসজিদের ইমাম বলে প্রতারণা করে টাকা উত্তোলন করেন, আমরা আমরা এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এই বিষয়ে ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান ইতিমধ্যে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান ঘটনাটি এই বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net