1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেজর আব্দুল ওহাব করোনায় আক্রান্তে এবি পার্টির রোগমুক্তি কামনা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মেজর আব্দুল ওহাব করোনায় আক্রান্তে এবি পার্টির রোগমুক্তি কামনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৪০ বার

নুর আলম সিদ্দিকী মানু, স্টাফ রিপোর্টার ঃ দেশের বর্তমান করোনা ভাইরাসের সংক্রমন বেড়েই চলেছে আক্রমনে কোন বাদ বিচার নেই এই প্রকৃতিক ভাইরাসের তবে প্রভাবশালি ব্যাক্তিদের খুজে বের করে ছারছে করোনা রোগি বানিয়ে বলা মৃত্যুর স্বাধীন চাকাচ্ছে এমনই মন্তব্য অনেকের। আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা মজিবুর রহমান মন্জু বলেন, প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ভাইয়ের সাথে কথা বললাম। তাঁর গলা ও গায়ে ব্যথা, কাশি এবং জ্বর। আগামীকাল তাঁর চেস্ট এর সিটি স্ক্যান করা হবে। আজ সন্ধ্যায় তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি আপাতত: তাঁর নিজ ক্লিনিকেই আইসোলেশন কেবিনে আছেন।

বুক জুড়ে দীর্ঘশ্বাস নিতে গিয়েও শংকায় আটকে যায়। গত দুই মাস ধরে অসহায় অসুস্থদের জন্য দিন রাত অবিরাম কাজ করেছেন তিনি। কতজনকে হসপিটালাইজেশন, করোনা টেস্ট, অক্সিজেন সাপোর্ট আর টেলিমেডিসিন দিয়েছেন তার কোন সীমা পরিসীমা নেই। হাসিমুখে সবার সমস্যা সমাধান করেছেন। বকুনি দিয়ে করোনা টেস্ট করতে পাঠিয়েছেন। ঔষধ পাঠানো, পিপিই বিতরণ, খাবার বিতরণ, বস্তিতে ঘুরে ঘুরে স্বাস্থ্য সেবা ও পথ্য বন্টন এসব বহুমাত্রিক কার্যক্রমে দ্বিতীয় কাউকে দেখিনি তাঁর মত। এবারকার করোনা ক্রাইসিসে ডা. মিনার যেন একজন সাক্ষাৎ মানবিক আইডল। যতবারই তাঁর চেহারা আমার চোখে ভাসে শ্রদ্ধায় বুকটা ভরে যায়।

আমি জানি মিনার ভাই’র শরীর বিধ্বস্থ। মনটা আকুল হয়ে আছে ডাক্তারদের জন্য একটি কভিড হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য। করোনা তাঁর পথে কতটুকু প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে জানিনা। তিনি একজন বীর সৈনিক, মনোবল হারানোর পাত্র নন। ডা. জাফরুল্লাহ’র মতই দৃঢ় তাঁর সংকল্প।

আমরা এরকম একজন মানবিক স্বাস্থ্য যোদ্ধার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ তায়ালার করুণা এবং মানুষের দোয়া ও ভালবাসার বদৌলতে মিনার ভাই দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে। আমার অসুস্থতায় দিন রাত তিনি ছিলেন অভিভাবক-গাইড। এখন মহান আল্লাহ তায়ালা যেন হয়ে যান তাঁর ওয়ালী ও রক্ষক- এটাই কায়মনোবাক্যে প্রার্থনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net