ঢাকা   ১২:৪৭:৫৮ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

যমুনা ও সিটি ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪৬০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক ও সিটি ব্যাংক লিমিটেড বে-মেয়াদি বন্ড (Perpetual Bond) ইস্যুর অনুমোদন পেয়েছে। ব্যাংক দুইটি এই বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে চারশ কোটি টাকা করে মোট ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে।

মঙ্গলবার (২৩ জুন) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসি‘র নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র মো. সাইফুর রহমান গতরাত এ তথ্য নিশ্চিত করেছেন।

যমুনা ব্যাংকঃ

যমুনা ব্যাংকের বন্ডের অন্যান্য বৈশিষ্টের মধ্যে রয়েছে— এটি শেয়ারে রূপান্তর অযোগ্য (Non-Convertible), সুদের হার ভাসমান (Floating Rate) এবং জামানতবিহীন (Unsecured)। এর কুপন রেট (সুদের হার) হতে পারে ১১ থেকে ১৪ শতাংশ পর্যন্ত। আলোচিত বন্ডের প্রতি ইউনিটের মূল্য এক লাখ টাকা। ন্যূনতম একটি বন্ডে বিনিয়োগ করতে হবে।

সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা কোম্পানি, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, সমবায় সমিতি, সংগঠন, ট্রাস্টসহ যোগ্য বিনিয়োগকারীরা এই বন্ড কিনতে পারবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ দেওয়া হবে। ব্যাংকটি ব্যাসেল-৩-এর শর্ত পূরণে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করছে। এই অর্থ ব্যাংকটির অতিরিক্ত টায়ার-১ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। এই বন্ডের লিড অ্যারেঞ্জারের দায়িত্বে আছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, ট্রাস্টি হিসেবে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

সিটি ব্যাংকঃ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেড বে-মেয়াদি বন্ড (Perpetual Bond) ছেড়ে বাজার থেকে ৪শ কোটি টাকা সংগ্রহ করবে। এই বন্ডও শেয়ারে রূপান্তর অযোগ্য (Non-Convertible), সুদের হার ভাসমান (Floating Rate) এবং জামানতবিহীন (Unsecured)। এর কুপন রেট (সুদের হার) হতে পারে ১১ থেকে ১৪ শতাংশ পর্যন্ত। বন্ডের প্রতি ইউনিটের মূল্য এক লাখ টাকা। ন্যূনতম একটি বন্ডে বিনিয়োগ করতে হবে।

সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা কোম্পানি, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, সমবায় সমিতি, সংগঠন, ট্রাস্টিসহ যোগ্য বিনিয়োগরা এই বন্ড কিনতে পারব। ব্যাংকটি ব্যাসেল-৩-এর শর্ত পূরণে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করছে। এই অর্থ দিয়ে ব্যাংকটি যা তার অতিরিক্ত টায়ার-১ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। এই বন্ডের লিড অ্যারেঞ্জারের দায়িত্বে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি