ঢাকা   ০১:৪৩:০২ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

রাউজানে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩১৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাউজান উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ২৩ জুন মঙ্গলবার সকালে প্রথমেই সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে নেতাকর্মীরা রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সামনে নির্মিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা জানান।এরপরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোয়া ও মোনাজাত শেষে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, রাউজান পৌর প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা শাহ্ আলম চৌধুরী,শোয়াই খাঁন,তছলিম উদ্দিন, সাদিকুজ্জামান শফি,যুবলীগ নেতা আলমগীর,আবু ছালেক,মঈনুদ্দিন মোস্তাফা রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন,ছাত্রলীগ নেতা বেলাল উদ্দিন প্রমুখ। পরে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে বঙ্গবন্ধ ও জাতীয় চার নেতাসহ করোনায় যুদ্ধে যারা মৃত্যু বরণ করেছে তারদের আত্মার মাগফেরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি