1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীর মৌডুবী বাজারের প্রধান সড়কের বেহাল দশা; সংস্কারের দাবি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

রাঙ্গাবালীর মৌডুবী বাজারের প্রধান সড়কের বেহাল দশা; সংস্কারের দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২৮৯ বার

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী,পটুয়াখালী প্রতিনিধি:
প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবী বাজারের প্রধান সড়কটির অধিকাংশ জুড়েই ফাটল ও খানাখন্দ। উপজেলার মৌডুবী ইউনিয়নের প্রাণকেন্দ্র এই বাজারটি। আর বাজারে প্রবেশ পথের সড়কটি খানাখন্দ হয়ে এখন সৃষ্টি করছে জনদুর্ভোগ।
এ সড়ক দিয়ে দৈনিক শতশত শিক্ষার্থীসহ জনসাধারণ চলাচল করে। চলাচল করে বিভিন্ন ধরনের যানবাহনও। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসংখ্য মানুষের চলাচলের সড়কটি বেহাল অবস্থার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে মৌডুবী ইউনিয়নের জনগণকে। ভারী যান চলাচলের কারণে দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে রাস্তাটি।
শুক্রবার (২৬ জুন )সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের প্রবেশপথ সড়কটি ভেঙ্গে রড বের হয়ে গেছে এবং বাকি অংশ শুধুমাত্র ইট বসানো।
মৌডুবী ইউনিয়নের বাসিন্দারা জানান, রাস্তাটিতে গর্ত এবং রড বের হয়ে যাওয়ার কারণে চলাফেরা করা এখন বিপদজনক। স্থানীয় মটর চালকরা জানান, প্রতিদিন এমন ভাঙ্গা রাস্তায় গাড়ি চলাচল করাতে গাড়ির অনেক বেশি ক্ষতি হচ্ছে, রাস্তাটি মেরামত করা জরুরি।
এমন পরিস্থিতিতে দুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কারের দাবি তুলছেন সাধারণ জনগণ।
রোগীর সাথে আসা এক লোকের সাথে কথা বললে তিনি বলেন, আমরা গ্রাম গঞ্জে থাকি আমাদের কেউর যদি কোন অসুখ বিসুখ হয় তাহলে আমাদের যেতে হয় পটুয়াখালী, বরিশাল অথবা ঢাকা তবে আমাদের দুর্ভাগ্যের ব্যাপার আমাদের রাঙ্গাবালী উপজেলায় নেই কোন হাসপাতাল তাই আমাদের অসুখ বিসুখ হলে আমরা তাৎক্ষণিক এই মৌডুবী বাজারে এসে ডাক্তার দেখাই এখানে এসে দেখলাম যে রাস্তার যে অবস্থা তাতে রোগীকে নিয়ে বাসায় যায় না রাস্তায় বড় বড় গর্ত আছে এগর্তের ভিতরে পড়লে বুঝায় এক্সিডেন্ট করে মারা যেতেও পারি সরকারের কাছে আমার আকুল আবেদন যে রাস্তাটি অতি তাড়াতাড়ি সংস্কার করা হোক।
স্থানীয় প্রতিনিধি নাসিম আরিফিন বলেন, আমাদের এই মৌডুবী বাজারের প্রধান সড়ক কি দিয়ে সাধারণ মানুষের হাঁটাচলা ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে তো আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীরাও আসা-যাওয়ায় ভোগান্তিতে আছে এবং আমি ইউনিয়ন পরিষদে আলোচনা করবো।
এ বিষয়ে মৌডুবী ইউনিয়নের প্রশাসক মনিরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদে আলোচনা করে সড়কটি সংস্কারের ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net