ঢাকা   ০১:২৩:৪৬ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহীতে আক্রান্ত বেড়ে ২১২, নগরে ১০১ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪০৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মঈন উদ্দীন: রাজশাহী জেলায় একদিনে করোনাভাইরাসে সংক্রমিত বেড়েছে ১২ জন। এ নিয়ে জেলায় সংক্রমিত বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। নতুন করে কেউ সুস্থ্য বা মারা যায়নি। এখন পর্যন্ত জেলায় সুস্থ্য হয়েছেন ৫৩ জন। আর মারা গেছেন তিনজন। শনিবার সকালে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১২ জন। রাজশাহীর দুইটি ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে ১০ জন ও রামেক ল্যাবে ২ জনের নমুনা পজিটিভ আসে।
ডা. এনামুল হক বলেন, রাজশাহীতে করোনায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশী নগরে ১০১ জন। এছাড়াও বাঘায় ১২ জন, চারঘাটে ১৫ জন, পুঠিয়ায় ১২ জন, দুর্গাপুর ৬ জন, বাগমারায় ১২ জন, মোহনপুরে ২৩ জন, তানোরে ১৭ জন, পবায় ১২ জন ও গোদাগাড়ীতে ১ জন।
জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫৩ জন। এর মধ্যে নগরের আটজন, বাঘায় তিনজন, চারঘাটে দুইজন, পুঠিয়ায় নয়জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় পাঁচজন, মোহনপুরে পাঁচজন, তানোরে ১৩ জন ও পবায় চারজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি