1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে সাংবাদিকদের মাঝে করোনা প্রতিরোধী হোমিও ওষুধ দিলেন গণধ্বনি সম্পাদক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

রাজশাহীতে সাংবাদিকদের মাঝে করোনা প্রতিরোধী হোমিও ওষুধ দিলেন গণধ্বনি সম্পাদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৩৭০ বার

মঈন উদ্দীন : রাজশাহীর সাংবাদিক ও সংবাদকর্মীদের বিনামূল্যে প্রাণঘাতি করোনা প্রতিরোধী হোমিও ওষুধ দিলেন “দৈনিক গণধ্বনি প্রতিদিন” সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার। শুক্রবার নগরীর কাদিরগঞ্জ এলাকায় পত্রিকায়র প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ওষুধ বিতরণ করা হয়েছে। সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান।
স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত করোনার হোমিও জাতীয় প্রতিরোধ কমিটির সদস্য ডা. মোহম্মদ আব্দুল খালেক বিশ^াসের তত্ত্বাবধানে শতাধিক সাংবাদিক-সংবাদকর্মীর মাঝে করোনা প্রতিরোধী আর্সেনিকাম অ্যালবাম-৩০ বিতরণ করা হয়েছে। ওষুধ সেবন ও কার্যকারিতার বিষয়ে ডা. আবদুল খালেক বিশ্বাস বলেন, পর পর তিন দিন ৬টি করে বড়ি খালি পেটে প্রাপ্ত বয়স্কদের সেবন করতে হবে। ১০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে ৩টি করে বড়ি খালি পেটে সকালে সেবন করতে হবে। এটি শরীরের এন্টিবডি তৈরী করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বর্তমানে এই ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে করোনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে বলেও জানান তিনি।
সভাপতির বক্তব্যে সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার বলেন, মানবিক সহায়তার অংশ হিসেবে এবার ওষুধ বিতরণ করা হয়েছে। এর আগে তিনি খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রি প্রদাণ করেছেন। এই দুর্দিনে সাংবাদিক ও সংবাদকর্মীদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন গণধ্বনি প্রতিদিন সম্পাদক।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার চিফ রিপোর্টার মঈন উদ্দীন ,দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক ও রাজশাহী ফটো সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net