1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহী অঞ্চলে আরো ৬১ জন শনাক্ত ৮৪ জনের করোনা জয় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

রাজশাহী অঞ্চলে আরো ৬১ জন শনাক্ত ৮৪ জনের করোনা জয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৯৯ বার

মঈন উদ্দীন: রাজশাহী বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছেন একজন। একই সময় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮৪ জন করোনা রোগী। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত এক হাজার ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭৯০ জন আক্রান্ত। এছাড়াও রাজশাহীতে ৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৭ জন, নওগাঁয় ১৫৯ জন, নাটোরে ৬৬ জন, জয়পুরহাটে ২১৪ জন, সিরাজগঞ্জে ১০৮ জন ও পাবনায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
ডা. গোপেন্দ্র নাথ বলেন, গত ২৪ ঘন্টায় বগুড়ায় ১ জনের মৃতু হয়েছে। এ নিয়ে বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মারা গেছেন ১৭ জন। এর মধ্যে রাজশাহীতে তিনজন, নওগাঁয় দুইজন, নাটোরে একজন, বগুড়ায় সাতজন, সিরাজগঞ্জ দুইজন ও পাবনায় দুইজন। ডা. গোপেন্দ্র নাথ আরও বলেন, গত ২৪ ঘন্টায় করোনা জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮৪ জন। এ নিয়ে বিভাগের আট জেলায় সুস্থ হয়েছেন ৩৮৮ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ জন, নওগাঁয় ৯৬ জন, নাটোরে ৩৯ জন, জয়পুরহাটে ১১৫ জন, বগুড়ায় ৫৯ জন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ৮ জন। তিনি বলেন, রাজশাহী বিভাগে তিনটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে রাজশাহীতে দুইটি ও বগুড়ায় একটি। এছাড়াও অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে। প্রতিদিন নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net