ঢাকা   ০৬:৩৫:২৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

লক্ষ্মীপুরে নিজ ঘরে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৯৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মু.ওয়াছীঊদ্দিন, স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর সদর উপজেলায় দিন দুপুরে নিজ ঘরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করেছে দূর্বত্তরা। শুক্রবার বিকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) দুপুরে সদর উপজেলার দক্ষিন হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে ।নিহত নাম হিরা মনি (১৪) পালের হাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও স্থানীয় মো. হারুনুর রশিদের মেয়ে ।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, স্কুল ছাত্রী হিরা মনি সকালে একই গ্রামের তার নানা বাড়ী থেকে আজিম উদ্দিন পাটোয়ারী বাড়ীতে (নিজ বাড়ী) আসেন। তার বাবা হারুনুর রশিদ অসুস্থ্য জনিত অবস্থায় ঢাকা হাসপাতালে ভর্তি থাকায় তার মাসহ পরিবারের সদস্যরা সবাই ঢাকায় অবস্থান করছিলেন। অসুস্থ্য বাবাকে দেখতে ঢাকায় যাওয়ার জন্য জামা কাপড় নিতে বাড়ীতে আসলে দুপুরে ওই বাড়ীতে ঘরের ভিতরের একা পেয়ে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়।

পরে দুপুরের খাবার খেতে নানার বাড়ীতে না যাওয়ায় তার নানী ওই বাড়ীতে এসে তাকে বিবস্ত্র অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে আশে পাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। তারা এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

সদর থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বেরা করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি