1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে আরও ১৫ জনের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

লাকসামে আরও ১৫ জনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ২৬২ বার

এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি : কুমিল্লার লাকসামে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮৭ জনে দাঁড়িয়েছে। রিপোর্টে পুরাতন তিন জনের দ্বিতীয় নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে।

লাকসামে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

জানা যায়, লাকসামে ১৭ জুনের ২৪টি নমুনার মধ্যে ১১ জনের এবং ২২ জুনের ৩৬টি নমুনার মধ্যে ৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। সর্বমোট ১৮ জন আক্রান্তের মধ্যে তিন জনের দ্বিতীয় নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে।

লাকসামে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে কার্যকর বেশ কিছু পদক্ষেপ নেয়া হলেও মানুষের অসচেতনতায় উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। শহরের দৌলতগঞ্জ বাজারসহ গ্রামীণ জনপদের হাট-বাজার, দোকানপাট, জনবহুল স্থান ও গণপরিবহনে মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হচ্ছে। ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগের গঠিত করোনা র‌্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ডা. আবদুল মতিন জানান, উপজেলায় এই পর্যন্ত ১০৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ৯০৬টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ১৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৭১৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এখনো ১৩০টি রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে। এখানে করোনায় মারা গেছেন সর্বমোট ছয় জন।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সাইফুল আলম জানান, লাকসামে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে সকলকে স্ব স্ব অবস্থান থেকে সতর্ক হতে হবে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net