1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে জমি জমার জের ধরে বাড়িতে হামলা ভিডিও ভাইরাল মামলা দায়ের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

লালমনিরহাটে জমি জমার জের ধরে বাড়িতে হামলা ভিডিও ভাইরাল মামলা দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৭৭ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টা, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটিতে জমি-জমার জের ধরে আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়িতে হামলা চালালে ৩জন গুরুত্বর অাহত হয়েছে।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি গ্রামের মৃত্যু অাব্দুল মালেক এর বাড়িতে আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জমি-জমার জের ধরে একই এলাকার সুরেন চন্দ্র বর্ম্মনের ছেলে শিবচরন বর্ম্মনের তার স্ত্রী ফুলের স্বরী মেয়ে বিভারানী ও ছেলে পলাশ বর্ম্মন অতর্কিত হামলা চালালে মৃত্যু অাব্দুল মালেকের স্ত্রী মোছাঃ অায়েশা বেগম, বড় মেয়ে মোছাঃ মারুফা শেখ, ছোট মেয়ে মোছাঃ মাসুমা অাক্রার মিনু তাদের বেধুম-মারপিটে গুরুত্বর অাহত হলে এলাকাবাসী উদ্ধার করে, লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। ওই এলাকাটি হিন্দু অধুর্ষিত হওয়ায় একটি মাত্র মুসলমান পরিবার বসবাস করায় শিবচরন বর্ম্মনগং প্রায় ওই মুসলিম পরিবারটির উপর হামলা চালিয়ে বাড়ি-ঘর অন্যত্রে সরাতে বলেন। শুধু তাই নয় জমির অংশ মিথ্যা ভাবে দাবী করে অাদালতে মামলা করে নিশ্চিত পরাজয় ভেবে অসহায় পরিবারটির উপর অন্যায় অত্যাচার অব্যাহত রেখেছে। আজ শনিবারের মারামারীর বিষয়টির ভিডিও চিএ ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। অপরদিকে গুরুত্বর অাহত মোছাঃ মারুফা শেখ প্রতিপক্ষ শিবচরন বর্ম্মনসহ ৯জনকে অাসামী করে আজ শনিবার দুপুর ২টার দিকে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন। তবে এ রিপোট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, ওই শিবচরনগং কর্তৃক অাবারো সন্ত্রাসী হামলার অাশংকায় স্বপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net