1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে হু হু করে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

লালমনিরহাটে হু হু করে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৫৮ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
লালমনিরহাটে করোনার সংক্রমণ শনাক্তকরণের জন্য নমুনা পরীক্ষার কোনো ল্যাব নেই। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর তা পাঠাতে হচ্ছে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে। সেখান থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসতে কয়েক দিন সময় লাগে। এই সময় করোনা পজিটিভ হওয়া অনেক ব্যক্তি হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছেন। নানা প্রয়োজনে পরিবারের সদস্যসহ অনেকের সংস্পর্শে আসছেন। ফলে লালমনিরহাট জেলায় হু হু করে করোনার সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গত ২ এপ্রিল নমুনা পরীক্ষা শুরু হয় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে। প্রতিদিন লালমনিরহাট জেলার ৫টি উপজেলা থেকে পাঠানো নমুনা সিভিল সার্জন কার্যালয়ে জমা হয়। সেগুলো রংপুরে পাঠানো হয়।

লালমনিরহাট জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সোমবার ২২ জুন পর্যন্ত জেলায় ১হাজার ৫শত ৮৭জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১হাজার ৩শত ১৭জনের নমুনার ফল পাওয়া গেছে। তন্মধ্যে ৭৬জন আক্রান্ত হয়েছে। ৪৮জন সুস্থ হয়েছে। ১জনের মৃত হয়েছে।

লালমনিরহাট সদর উপজেলার ৪শত ৩৮জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৩শত ৫৪জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। ১৯জন আক্রান্ত হয়েছে। ৯জন সুস্থ হয়েছে।

আদিতমারী উপজেলার ১শত ৯৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ১শত ৬৭জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। ১৭জন আক্রান্ত হয়েছে। ১৫জন সুস্থ হয়েছে।

কালীগঞ্জ উপজেলার ৩শত ৭১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৩শত ৪৫জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। ১৪জন আক্রান্ত হয়েছে। ১২জন সুস্থ হয়েছে।

হাতীবান্ধা উপজেলার ৩শত ৩২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২শত ৮৭জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। ১৪জন আক্রান্ত হয়েছে। ৭জন সুস্থ হয়েছে। ১জন মৃত হয়েছে।

পাটগ্রাম উপজেলার ২শত ৫৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ১শত ৬৪জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। ১২জন আক্রান্ত হয়েছে। ৫জন সুস্থ হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net