ঢাকা   ১১:২৭:২৮ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

লালমনিরহাট বিসিক শিল্প নগরী এগিয়ে চলেছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৪৭২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইব্রাহীম সাকিব, লালমনিরহাট :
উত্তর জনপদের লালমনিরহাট বিসিক শিল্প নগরী শিল্পায়নের দিকে এগিয়ে চলেছে। ১৫ একর ৬০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত এ শিল্প নগরীতে মোট শিল্প প্লট রয়েছে ১০৬টি। এ পর্যন্ত ৮৮টি প্লট বিতরণ করা হয়েছে ২৬টি শিল্প ইউনিটের অনুকূলে। বস্ত্রজাত, প্রকৌশল, তুলা, আইসক্রীম, ময়দা, মুড়ির অটোমিল, ফার্নিচার, প্লাষ্টিক এবং কোল্ড স্টোরেজ শিল্প এখানকার বিসিক নগরীকে সমৃদ্ধ করেছে। বিসিকের উপ-ব্যবস্থাপক অফিস প্রধান মো: আবু হোসেন জানান, লালমনিরহাট বিসিক শিল্প নগরীর অভ্যন্তরীন সড়ক ওভারহেড পানি ট্যাংক, বৈদ্যুতিক লাইন সবই প্রস্তুত রয়েছে। তবে এখানে কিছু সমস্যা বিদ্যমান রয়েছে। ডিএম পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। আরও অন্য কয়েকটি পদ শূন্য থাকায় বিসিকের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে উদ্যোক্তারা এসে বিভিন্ন শিল্প কারখানা দিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারবে। বিশেষ করে এ অঞ্চলের শাক-সবজি রাখার হিমাগার নির্মাণ করার যথেষ্ট জায়গা রয়েছে বলে সূত্র জানায়। অত্যন্ত্য মনোরম পরিবেশে লালমনিরহাট শহরের উপকন্ঠে অবস্থিত এ বিসিক শিল্প নগরী গড়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি