ঢাকা   ০১:৪৪:১৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

শ্রীনগরে প্রায় আড়ই কোটি টাকায় নবনির্মিত ব্রীজে নিম্ন মানের কাজের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪৪৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দুর রকিব, মুন্সিগঞ্জ সংবাদদাতা ঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রায় আড়ই কোটি টাকায় নবনির্মিত ব্রীজে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।

তথ্যানুসন্ধানে জান যায় , আই, আর আই, বি, টি – 2 এর অর্থায়নে ২, ৩৮, ৪, ৭২৮ টাকায় সংশোধিত প্রক্কলিতমূল্যে কার্যাদেশ পায় মেসার্স খাজা চিশতিয়া এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। শ্রীনগর সদর পোস্ট অফিসের পশ্চিমি দিকে খালের উপর তিন স্প্যান বিশিষ্ট ৩৫ মিটার দৈর্ঘ্য এবং ৭,৩ মিটার প্রস্থ এ গার্ডার ব্রীজটির কাজ শুরুর তারিখ ছিল ০১ /০৭/২০১৭ ইং।

বর্তমানে ব্রীজটির অধিকাংশ কাজ সম্পন্ন হলেও , ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম আর নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন সুশীল সমাজের লোকজন। এলাকাবাসীর দাবি হচ্ছে, যে ঠিকাদার এপ্রোচ নির্মানের মত ছোট খাট কাজে অধিক মুনাফার আশায় দূর্নীতির আশ্রয় নিতে পারে, সে এতবর ব্রীজ নির্মানে তাহলে কি করেছে ? অনেকের প্রশ্ন সিডিউল অনুযায়ী কি ব্রীজটি করা হয়েছে ? না-কি সেখানেও রয়েছে শুভংকরের ফাঁকি ? তাই বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট মহলের উর্ধতনদের হস্তক্ষেপ কামনা করেছেন , সচেতন মহল।
২৮ জুন বেলা ১২ টায় সরজমিনেে গিয়ে দেখা যায়, ব্রীজের উত্তর পাদদেশে ২০ মিটার এপ্রোচ সড়কের ফ্ল্যাট সোলিং এর কাজ হচ্ছে পূরাতন নিম্নমানের পঁচা ইট দিয়ে। এ বিষয়ে ঠিকাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন পরে কথা হবে।
তদারকি কর্মকর্তা সহকারী প্রকৌশলী আব্দুল মমিন জানান , কোন অনিয়ম থাকলে আমার অগোচরে হয়েছে । আমি কি ঠিকাদারের সাথে বসে থাকবো নাকি ?
শ্রীনগর উপজেলা প্রকৌশলী রাজিউল্লাহ বলেন, ঠিকাদার কোন অনিয়ম দূর্নিতী করে থাকলে আমরাকি তার সাথে মারামারি করবো নাকি ? প্রয়োজন হলে ঐ সমস্ত নিম্নমানের ইট উঠিয়ে ফেলতে বলবো।

উপজেলা নির্বাহী অফিসার মোছা রহিমা আক্তার বলেন, আমরা চাই টেকসই উন্নয়ন। সরকারের উন্নয়ন কজে কোন অনিয়ম দূর্নীতি সহ্য করা হবেনা। সে যেই হোকনা কেন অবশ্যই তাকে আইনের আওতয় এনে ব্যবষ্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি