ঢাকা   ১০:১০:২২ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

সাংবাদিক মিজানুরের নামে মিথ্যা মামলা প্রত্যাহারে রাঙ্গাবালীতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩১৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহামুদুল হাসান, রাঙ্গাবালী,পটুয়াখালী : প্রথম আলোর বাউফল প্রতিনিধি সাংবাদিক এবিএম মিজানুর রহমানের বিরুদ্ধে আক্রোশমূলক রাজনৈতিক হত্যা মামলার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মানববন্ধন করা হয়েছে।

বুধবার রাঙ্গাবালী প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
দুপুরে উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক এম সোহেল ও যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন হিরণ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক দিলীপ কুমার দাস, ফিরোজ মাহমুদ, মাহমুদ হাসান, তুহিন রাজ, বেসরকারি সংস্থার কর্মী মোহসিন তালুকদার, ফরিদ উদ্দিন ও আব্দুর রব প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, বাউফলে যুবলীগ কর্মী তাপস হত্যা মামলায় প্রথম আলোর সাংবাদিক এবিএম মিজানুর রহমানকে আক্রোশমূলক আসামি করা হয়েছে। এ মামলা থেকে তাকে অবিলম্বে প্রত্যাহার করা হোক। পাশাপাশি এ ধরণের ঘৃণ কাজের এখানেই ইতি ঘটুক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি