1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটে কাগজ আর মুখেই করোনা সীমাবদ্ধ সামাজিক দূরত্ব - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

সিলেটে কাগজ আর মুখেই করোনা সীমাবদ্ধ সামাজিক দূরত্ব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ২৮১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সিলেটের নগর থেকে গ্রামগঞ্জেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে উপেক্ষিত সামাজিক দূরত্ব। কোন ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এতে করোনার সংক্রামিত রোগীর সংখ্যা কল্পনাতীত বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।

আজ দুপুরে নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, নগরের প্রাণকেন্দ্রে বন্দরবাজার কোর্টপয়েন্ট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও রিকশার তীব্র যানজট। লাল দিঘিরপার, কালিঘাট, লালবাজার, সুরমা পয়েন্টসহ ক্বিনব্রিজ এলাকায় মানুষের তিল ধারণের ঠাঁই নেই। ফুটপাত চলে গেছে হকারদের দখলে। চলছে জমজমাট বেচাকেনা। ব্যবসা প্রতিষ্ঠানে নেই জীবাণুনাশক স্প্রে বা হাত ধোয়ার ব্যবস্থা। অধিকাংশ দোকানে ক্রেতাদের গাদাগাদি সমাগম। সামাজিক দূরত্বের লেশমাত্র পাওয়া যাবে না। ব্যাংক ও বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে সামাজিক দূরত্বের চিহ্ন থাকলেও যথাযথ ভাবে মানছে না মানুষ।

এদিকে সিলেট জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার। মারা গেছেন প্রায় ৪০ জনের উপরে। তারপরও জনমনে করোনা সংক্রামণ ভীতির এতোটুকু প্রভাব পড়েনি।

নগরীর ব্যবসায়ী জাবের হোসেন জানান, একটি দোকানে ৩-৪ জন কাস্টমার থাকা সত্বেও অন্যান্য ক্রেতারা সামাজিক দূরত্বের কথা চিন্তা না করে ওই দোকানেই ঢুকে পড়ছেন। অনেক ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক পর্যন্ত থাকে না। কাস্টমার হারানোর ভয়ে কোন বিক্রেতাই মুখ খুলে কিছু বলছেন না। ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্বের চিন্তা নেই, ব্যবসায়ীরাও উদাসীন। এই চিত্র জেলার সবকটি উপজেলাতে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সেক্রেটারী আব্দুল আহাদ শ্যামল বাংলাকে জানান, আমরা প্রতিটি সেক্টরের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে করোনাভাইরাসের সংক্রামণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সরকারী নির্দেশ মান্য করার জন্য বলেছি। তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে প্রায়ই মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হচ্ছে। জনমনে সচেতনতা বৃদ্ধি না হলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. মাহফুজুর রহমান শ্যামল বাংলাকে বলেন, জনসচেতনা বৃদ্ধিতে আমরা বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি ব্যবসায়ী নেতাদের সাথেও একাধিকবার আলোচনা করেছি। গত কয়েকদিনে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মামলাও করা হয়েছে। নিয়ম-নীতি মেনে না চললে আরো কঠোর হতে বাধ্য হবে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net