1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে গরু ছাগলের বাদলা রোগে বর্ষাকালব্যাপী বিনামূল্যে ভ্যাক্সিন প্রয়োগের ক্যাম্পেইন উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

সীতাকুণ্ডে গরু ছাগলের বাদলা রোগে বর্ষাকালব্যাপী বিনামূল্যে ভ্যাক্সিন প্রয়োগের ক্যাম্পেইন উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৭১ বার

অশোক দাশ,চট্টগ্রাম:
সীতাকুণ্ডে গরু ছাগলের বর্ষাকালীন বাদলা রোগ প্রতিরোধে বিনামূল্যে ভ্যাকসিন প্রয়োগ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২৯ জুন উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ কেদারখীল গ্রামে উপজেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে এ ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এতে দক্ষিণ কেদারখীল ও দীঘিরপাড় এলাকার
৩ থেকে ২ বছর বয়সী প্রায় ৫০টি গরু ও ৫টি ছাগলকে এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে অংশ গ্রহন করেন উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম ও আকরামুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম ও সমন্নয়কারী আনোয়ার হোসেন।
উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, গরু ছাগলের জন্য বাদলা রোগ একটি মারাত্মক সংক্রমন জাতীয় রোগ। এ রোগ সাধারণত অল্প বয়সি গরুছাগলের মধ্যে সংক্রমিত হয়ে থাকে।

মুলত বর্ষাকালেই এই রোগের প্রকোপ দেখা দেয়। এ রোগের প্রাথমিক দিকে গরু ছাগলের পিছনের পায়ের উপরের অংশে পচনধরা শুরু হয় এবং প্রথমদিকে চিকিৎসা না পেলে এতে অল্প বয়সি গরু ছাগলের মৃত্যুও হতে পারে। তাই এ ভ্যাকসিন প্রয়োগ করলে বাদলা রোগে আক্রান্তের ঝুঁকি আর থাকেনা।
অপর উপসহকারী কর্মকর্তা আকরামুজ্জামান বলেন, আমরা আজ সোমবার দক্ষিণ কেদারখীল থেকে এ ক্যাম্পেইন শুরু করেছি। পর্যায়ক্রমে বর্ষার মধ্যেই উপজেলার সকল কৃষকদের গরু ছাগলকে এ ভ্যাকসিনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net