ঢাকা   ০১:০৮:২৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

সীতাকুণ্ডে পদক্ষেপ এর শুভেচ্ছা উপহার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩২১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অশোক দাশ,সীতাকুণ্ড(চট্টগ্রাম):
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজলায় পদক্ষেপ মানবিক উনয়ন কেন্দ্র অসহায় ও দুঃস্থদের মাঝে শুভেচ্ছা স্বরূপ উপহার সামগ্রী বিতরণ করেন। সোমবার ৮ জুন সকালে পদক্ষেপ চট্টগ্রাম উত্তর জোনের তত্ত্বাবধানে সীতাকুণ্ড এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত ৩শ’ত পরিবারকে এসব শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সকলের হাতে উপহার তুলে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায়।
তিনি বলেন,’পদক্ষেপ মানবিক উনয়ন কেদ্রের মত সরকারের পাশাপাশি সকল এনজিওগুলোকে অসহায়দের পাশে এগিয়ে আসা দরকার। আমি পদক্ষেপ মানবিক কেন্দ্রের উক্ত কার্যক্রমকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কজি চাউল,২ কেজি আলু,১কেজি মসুর ডাল,১ লিটার সয়াবিন তেল,১টি সাবান ও ২ টি মাক্স।
এ সময় আরো উপস্থিত ছিলেন পদক্ষেপ চট্টগ্রাম উত্তর জোনের জোনাল ম্যনেজার নজরুল ইসলাম খান, চট্টগ্রাম এরিয়া ম্যানজার মো.আনোয়ার হাসান ভুইয়া,সাংবাদিক জাহেদল আনোয়ার চৌধুরী, সীতাকুণ্ড এরিয়া ম্যানেজার আবুল খায়ের, ব্রাঞ্চ ম্যানেজার মো.জামাল উদ্দিন,এডমিন অফিসার মো.মশিউর রহমান প্রমুখ।
পদক্ষেপ উত্তর জোনের এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম খান বলেন,’সরকারের একার পক্ষে এত বড় দেশে ত্রান সহযোগিতা দেয়া সম্ভব না,তাই মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা সারা দেশের ন্যায় সীতাকুণ্ডে ৩শত পরিবারকে এই শুভেচ্ছা উপহার দিতে পেরে খুবই ধন্য মনে করছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি