1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেনবাগে ধর্ষণ মামলার আসামী বন্দুক যুদ্ধে নিহত,৩ পুলিশ সদস্য আহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬ 

সেনবাগে ধর্ষণ মামলার আসামী বন্দুক যুদ্ধে নিহত,৩ পুলিশ সদস্য আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩২২ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে ধর্ষণ মামলার প্রধান আসামী মিজানুর রহমান (৪০) নিহত হয়েছে বলে দাবি করছে পুলিশ। নিহত মিজান পাশ্ববর্তী উপজেলা সোনাইমুড়ীর নাওতলা গ্রামের আলা উদ্দিনের ছেলে।
সোমবার (১৫ জুন) ভোর রাতের দিকে উপজেলার ছাতারপাইয়া পূর্ব বাজারে সোনাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ৩ পুলিশ সদস্য আহত হয়। আহতরা হলেন, পুলিশ সদস্য রসুল মীর, পিয়াস সরকার ও পিপল।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, রোববার বিকেলে ধর্ষণ মামলার আসামী মিজানকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি মতে সোমবার রাত ৩টার দিকে তাকে নিয়ে তিনি সঙ্গীয় পুলিশ ফোর্স সহ তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ উপজেলার ১নং ছাতারপাইয় ইউনিয়নের ছাতারপাইয়া বাজারে পৌঁছলে মিজানের সহযোগীরা অতর্কিত ভাবে পুলিশের ওপর গুলি ছোঁড়ে মিজানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে মিজানের সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মিজানকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় আহত সেনবাগ থানা পুলিশ সদস্য রসুল মীর, পিয়াস সরকার ও পিপল আহত হলে তাদেরকে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, ২ রাউন্ড গুলি,একটি ধারালো ছোরা উদ্ধার করে। নিহতের লাশ বর্তমানে নোয়খালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net