1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"সোস্যাল সোল্ডার" হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের রুহিত সুমন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

“সোস্যাল সোল্ডার” হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের রুহিত সুমন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৯৮ বার

নিজস্ব প্রতিবেদক: “সোস্যাল সোল্ডার” হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের যুব সংগঠক ও ময়ূরপঙ্খী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন । “সোস্যাল সোল্ডার” স্বীকৃতি দিয়ে রুহিত সুমন’কে একটি সনদ দিয়েছে ভারতের জাতীয় মানবাধিকার সংস্থা (ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন) ।

বাংলাদেশের আন্তর্জাতিক যুব সংগঠক মো. সুমন রহমান (রুহিত সুমন) । শৈশব থেকে অর্থাৎ প্রায় ষোল বছর ধরে সামাজিক কাজ করে যাচ্ছেন । সামাজিক পরিসেবার মাধ্যমে বিশ্ব শান্তি, স্বাস্থ্যসেবা এবং মানবাধিকার রক্ষা, টেকশই উন্নয়ন, পরিবেশ রক্ষায় দেশে এবং বহির্বিশ্বে কাজ করে যাচ্ছেন ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা ও ময়ূরপঙ্খী পরিবারের চেয়ারম্যান রুহিত সুমন । তার এ সুনাম ইতোমধ্যে দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও । ফলে তাকে “সোস্যাল সোল্ডার” অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে জাতীয় মানবাধিকার সংস্থা ।

এ প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ছোটবেলা থেকেই সামাজিক কাজ করে চলেছি । ইন শা আল্লাহ মানবতার কল্যাণে এবং সামাজিক উন্নয়নে কাজগুলো অব্যাহত থাকবে । করোনাকালিন সময়েও ব্যক্তিগত এবং সাংগঠনিকভাবে সাধ্যমতো সুবিধাবঞ্ছিত শিশু, নারী এবং মধ্যবিত্তদের পাশে দাঁড়িয়েছি । ইতোমধ্যে অনেকেই সহযোগিতা পাবার জন্য আবেদন করেছেন । আমাদের ফান্ড এই মুহুর্তে শূন্য থাকায় সবার জন্য কিছুই করতে পারছি না । এই জন্য মনটি খুবই খারাপ । তাই সমাজের বিত্তবান, ব্যবসায়ী ও শিল্পতিদের কাছে সবিনয় অনুরোধ জানাবো তারা যেন আমাদের এই সমাজকল্যাণ প্রজেক্টে আর্থিক সহযোগিতা, অনুদান, খাদ্যসামগ্রী বা প্রয়োজনীয় উপকরণ দিয়ে পাশে থাকেন । আমি মনে প্রাণে বিশ্বাস করি সকলের ক্ষুদ্র প্রচেষ্টায় দূর হবে আঁধার, জয় হবে মানবতার ।

উল্লেখ্য, রুহিত সুমন তার প্রতিষ্ঠিত সংস্থা “ময়ূরপঙ্খী” এর মাধ্যমে মহামারী করোনা পরিস্থিতিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন । করোনা প্রাদুর্ভাবকালিন সময়ে করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ভলান্টিয়ারদের সমন্বয়, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূলদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান, সচেতনতামূলক লিফলেট প্রদান, খাদ্য ও ইফতারসামগ্রী প্রদানসহ নানামুখি কর্মসূচি গ্রহণ করে ময়ূরপঙ্খী সংস্থাটি ।

বিগত বছরগুলোতে মালদ্বীপে অনুষ্ঠিত বিশ্ব যুব শান্তি সম্মেলনে ‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’, ভারতে “আন্তর্জাতিক যুব পুরস্কার”, দুবাইয়ে “আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড”, থাইল্যান্ডে “আন্তর্জাতিক এডুকেশন অ্যাওয়ার্ড” এ ভূষিত হয়েছেন সুমন। এছাড়া দেশ-বিদেশ থেকে পেয়েছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা ।

দান/অনুদান বা আর্থিক সহযোগিতার জন্য ) :
* Bank Account :
Moyurpongkhi Shisu-Kissor Somajkollan Songstha
Account No. : 20501310207579507
Islami Bank Bangladesh ltd.
Mirpur-10 Brunch, Dhaka
বিকাশ/রকেট/নগদ : 01641753030

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net