ঢাকা   ১১:৩২:৫৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

হালদার মা মাছ ও জৈব বৈচিত্র রক্ষায় অভিযান চালিয়ে একটি যান্ত্রিক নৌযান ধ্বংস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৯৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছের প্রজনন ও ডলফিনসহ বিভিন্ন প্রজাতির জৈব বৈচিত্র রক্ষায় নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।৮ জুন সোমবার বিকালে রাউজানের পশ্চিম গহিরা সর্তার ঘাট এলাকা থেকে স্প্রীড বোট নিয়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।অভিযান চালিয়ে নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম ফতেহ নগর এলাকার পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলার লাঙ্গলমোড়া এলাকায় নদীতে বালি পরিবহনে নিয়োজিত একটি যান্ত্রিক নৌযান দেখতে পায়।এসময় যান্ত্রিক নৌযানটিকে আটক করে নদীর মাঝে নিয়ে ধ্বংস করা হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন,হালদার মা মাছের প্রজনন ও ডলফিন সহ বিভিন্ন প্রজাতির জৈব বৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে আসছি।হালদার মা মাছসহ জৈব বৈচিত্র রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি