1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৯ বছরেও এম.পি.ও হয়নি এখনো ৩৫০ জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

১৯ বছরেও এম.পি.ও হয়নি এখনো ৩৫০ জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৮৫ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার :
১৯ বছরেও এম.পি.ও হয়নি এখনো ৩৫০ জন ছাত্র-ছাত্রী। লালমনিরহাট
সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ২ নং ফুলগাছ আদর্শ উচ্চ
বিদ্যাললয়ের শিক্ষক কর্মচারীদের মানবেতর জীবন যাপন। জানা
গেছে, ওই বিদ্যালয়টি ১/১/২০০০ ইং সালে স্থাপিত হওয়ার পর
প্রাথমিক অনুমতি পায় ১/১/২০০১ ইং, একাডেমিক স্বীকৃতি
১/১/২০০৪ ইং এবং ২০১১ ইং সালে উচ্চ বিদ্যালয় হিসাবে
পরিচালিত হয়ে আসছে। লালমনিরহাট সদরের ধরলা ও রতœাই নদীর
পাশে প্রত্যান্ত চর অঞ্চল ও জনবহুল এলাকায় অবস্থিত বিদ্যালয়টিতে
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় ৩৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হযরত আলী জানান,
লালমনিরহাটের বিশিষ্ট রাজনীতি বিদ আ’লীগ নেতা ও সাবেক
সংসদ সদস্য ইঞ্জি. আবু সাইদ দুলাল এর বিশেষ উদ্যোগ ও আলহাজ্ব
আ: রহমান এবং এলাকাবাসীর দেয়া ৭৫ শতাংশ জমিতে স্থাপিত
বিদ্যালয়টি শুরু থেকেই ফলাফলে সফলতা অর্জন করে আসলেও গত
সপ্তাহে সারাদেশে নন-এম.পি.ও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী
এম.পি.ও আওতায় নেওয়া হলেও লালমনিরহাট সদর উপজেলায় ওই সুনাম
ধন্য প্রতিষ্ঠানটি এম.পি.ও না হওয়ায় ১৯ জন শিক্ষক, কর্মচারী ও
অভিভাবক মহলে হতাশা বিরাজ করছে। অপর দিকে বড় বাসুরিয়া
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সোনাতলা নিম্ন মাধ্যমিক
বিদ্যালয়সহ মোট ১১টি বিদ্যালয় ও ৪টি মাদ্রাসা, লালমনিরহাট
সদর থেকে এম.পি.ও -তে বাদ পড়েছে। ফলে ওই প্রতিষ্ঠান গুলোর প্রায়
২শত জন শিক্ষক, কর্মচারীর মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এম.পি.ও না হওয়ায় কয়েক হাজার শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে
পড়েছে। শিক্ষক সমিতির নেতারা ও অভিভাবক মহল অবিলম্বে বাদ পড়া
প্রতিষ্ঠান গুলোকে এম.পি.ও তে অন্তভূক্তির জোর দাবী জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net