1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২০টি আইসিইউ বেড তৈরির উদ্যোগ নিয়েছেন শিল্পপতি কাদির মোল্লা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

২০টি আইসিইউ বেড তৈরির উদ্যোগ নিয়েছেন শিল্পপতি কাদির মোল্লা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৩৫ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীতে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। এ অবস্থায় রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে নরসিংদী জেলা হাসপাতালে (করোনা ডেডিকেটেড) ভেন্টিলেশনসহ ২০টি আইসিইউ বেড তৈরির উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আবদুল কাদির মোল্লা।

বুধবার (১৭ জুন) নরসিংদী জেলা হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ উদ্যোগ নেন। জেলার করোনা রুগীরা যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পায়। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে অারোবেশি দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেন।

এ ব্যাপারে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছেন। আব্দুল কাদির মোল্লার উদ্যোগে জেলা হাসপাতালে ভেল্টিলেশনসহ ২০টি আইসিইউ বেড তৈরির উদ্যোগে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে অাসে।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নরসিংদী জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১১১৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।

উল্লেখ্য, মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার উদ্যোগে প্রথম ধাপে ১০ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন। এছাড়া থার্মেক্স গ্রুপ ৫ হাজার পিপিই ও মজিদ মোল্লা ফাউন্ডেশন জেলার নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অসহায় দুস্থ ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net