1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসহায় বিধবা মহিলার পাশে দাঁড়ালো আলীকদম সেনা জোন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত

অসহায় বিধবা মহিলার পাশে দাঁড়ালো আলীকদম সেনা জোন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ২৫৫ বার

সুহৃদয় তঞ্চঙ্গ্যা, আলীকদম প্রতিনিধি :
বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় এক বিধবা মহিলার ভেঙ্গে যাওয়া ঘর পূর্ণ নির্মাণের জন্য টিন, নগদ টাকা সহায়তা দিলো আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃকর্ণেল সাইফ শামীম,পিএসসি।
মঙ্গলবার (২ জুন) সকালের দিকে ২৩ বীরের ক্যান্টিন আলীকদম মিঠায় ঘরের মাঠে আছিয়া বেগম নামের এক বিধবা মহিলাকে ৫ বান্ডিল টিন ও আর্থিক সহায়তার দেন আলীকদম জোন।

সহায়তা পাওয়া আছিয়া বেগম বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর আমিসহ পাঁচ সদস্যের পরিবারের অবস্থায় খুব শোচনীয়। কোন ভাবে দিন যাপন করছি। কিছুদিন আগে প্রচুর বৃষ্টি ও বাতাসের কারণে আমাদের থাকার একমাত্র ঘরটিও ভেঙে যায়। বৃষ্টি দিলেই আমাদের ভিজতে হয়। কিন্তু আজ পর্যন্ত কেউ সাহায্যের হাত বাড়ায়নি। সেনাবাহিনী স্বেচ্ছায় খোজখবর নিয়ে আমাকে ত্রাণ সামগ্রী দিয়ে ছিল। আলীকদম জোন শুধু টিন ও টাকা দেন নি। নিয়ে যাওয়ার জন্য গাড়ী ভাড়াও দিয়েছেন। আরও প্রয়োজনীয় কিছু লাগলে, জানালে আলীকদম জোন প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানান।

এসময় আলীকদম জোনের ক্যাপ্টেন আতিকুর রহমান, জোন জেসিও ইকরামুল হকসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে একেই সময় আলীকদম উপজেলার অস্বচ্ছল পরিবারের মাঝে আলীকদম জোনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং টিউবওয়েল ও পানি সমস্যাপূর্ণ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর গাড়ীতে করে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয় প্রতিদিন।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net