1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একদিনে নতুন ২৪ জনসহ দিনাজপুরে করোনায় আক্রান্ত ২৫৫, সুস্থ ৫৫ জন, মৃত ২ জন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

একদিনে নতুন ২৪ জনসহ দিনাজপুরে করোনায় আক্রান্ত ২৫৫, সুস্থ ৫৫ জন, মৃত ২ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩১৪ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরো ২৪ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ২৫৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১০ জন, বিরামপুরে ৬ জন, চিরিরবন্দরে ৪ জন, বীরগঞ্জে দুইজন, খানসামায় একজন ও বিরল উপজেলায় একজন। এছাড়া একজন নারীর মৃত্যু হয়েছে ও বীরগঞ্জ উপজেলায় ৩ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস মঙ্গলবার (২ জুন) রাত ৯টায় গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো ২৪ জন করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ২৫৫ জনে। এ সময়ে চিরিরবন্দর উপজেলায় একজন নারীর মৃত্যু হয়েছে ও বীরগঞ্জ উপজেলায় ৩ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।

সিভিল সার্জন জানান, গত ৩ দিন আগে চিরিরবন্দরের ওই নারীর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে আজ তার ফলাফল করোনা পজিটিভ আসে।

তিনি জানান, আক্রান্ত ২৫৫ জনের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৬৪ জন (মৃত একজনসহ), কাহারোলে ১২ জন, বিরলে ৩০ জন, বোচাগঞ্জে ৯ জন, পার্বতীপুরে ১৪ জন, ফুলবাড়ীতে ৮ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৪ জন, খানসামায় ৯ জন, বিরামপুরে ২৭ জন, ঘোড়াঘাটে ২৬ জন, চিরিরবন্দরে ১৬ জন (মৃত একজনসহ) ও বীরগঞ্জ উপজেলায় ১৩ জন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় বীরগঞ্জ উপজেলায় ৩ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৫৫ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৬০ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২৮ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ জন ও দুইজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস আরো জানান, মঙ্গলবার ২ জুন দিনাজপুর ল্যাব হতে ১৬৬টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২৪টি নমুনার ফলাফল পজিটিভ, দুইটি নমুনার ফলাফল ফলোআপ পজিটিভ ও বাকী ১৪০টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। এ নিয়ে দিনাজপুর জেলায় মোট করোনায় (কোভিট-১৯) প্রমানিত রোগির সংখ্যা দাড়ালো ২৫৫ জন। এছাড়া মঙ্গলবার ১৪৬টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ২৫৯ জনসহ বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২২৮৮ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net