1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক সঙ্গে ৩ ছেলে সন্তানের জন্ম : বৃষ্টি উপেক্ষা করে খাদ্য নিয়ে প্রসূতির বাড়ীতে ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

এক সঙ্গে ৩ ছেলে সন্তানের জন্ম : বৃষ্টি উপেক্ষা করে খাদ্য নিয়ে প্রসূতির বাড়ীতে ইউএনও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩২১ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
লালমনিরহাট জেলার পাটগ্রামে রোকসানা বেগম (২৭) নামের এক নারী এক সঙ্গে ৩টি সন্তান জন্ম দিয়েছেন। রোকসানা বেগম পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামের জনাব আলীর স্ত্রী।

গত সোমবার ৮ জুন বিকালে রংপুরে আদর্শ জেনারেল ক্লিনিকে তিনি ৩ সন্তান প্রসব করেন। ৩ সন্তানেই ছেলে। এক সঙ্গে ৩ সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় করেন।
অসহায় পরিবারে এক সঙ্গে তিন সন্তানের জন্মের খবর বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতের মাধ্যমে জানতে পেয়ে রবিবার ১৪ জুন বিকালে ওই মা ও সন্তানদের খোঁজ-খবর নিতে বৃষ্টি উপেক্ষা করে দেখতে গেছে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান।

তিনটি সন্তানের জন্ম দেওয়া ওই পরিবারটি আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান ওই প্রসূতি মায়ের জন্য পুষ্টির খাদ্য ও নগদ অর্থ দেন। এ সময় বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত, পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, বুড়িমারী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, ৩ সন্তান জন্ম দেওয়া পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আমি তাদের রংপুরে ক্লিনিকে যাতায়াত খরচ ও নগদ অর্থ দিয়েছি। প্রসূতি মায়ের খাদ্যের ব্যবস্থা করেছি। এছাড়াও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি তাদেরকে দেখতে আসেন। নগদ অর্থ ও খাদ্য সহায়তা করেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান জানান, আমি ওই ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারি বুড়িমারীতে একটি অসহায় পরিবারে এক সঙ্গে ৩ সন্তানের জন্ম হয়েছে। খবর পেয়ে বিকালে নবজাতক ও প্রসূতি মাকে দেখতে গিয়েছি। মায়ের স্বাস্থ্য সুরক্ষার জন্য পুষ্টিকর খাদ্য সহায়তা ও নগদ অর্থ দেওয়া হয়েছে। তাদের পরবর্তীতে কোনো প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net