1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ভুয়া এনএসআই পরিচালক আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

কক্সবাজারে ভুয়া এনএসআই পরিচালক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৯০ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোন এলাকার হোটেল মিল্কি ওয়ে রিসোর্ট থেকে নাজমুল হক নামের ভুয়া এনএসআই পরিচালককে আটক করেছে পুলিশ।
সঙ্গে তার গাড়ি চালকও আটক হয়েছেন।

শনিবার (১৩ জুন) দুপুরে তাদের আটক করা হয়। এসময় ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ ৬ টি সিম কার্ড, দুটি মোবাইল ও একটি নোহা গাড়ি জব্দ করা হয়।

আটক নাজমুল হক ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার পশু হাসপাতাল রোডের আব্দুল হাই’র ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানা যায়, সে বিভিন্ন লোকের নিকট নিজেকে এনএসআই এর কর্মকর্তা পরিচয় দিয়ে অনৈতিক কাজ করত।
বিগত দুই-তিন বছর ধরে নাজমুল কক্সবাজারে আসা-যাওয়া করতো।
মূলত ইয়াবা ব্যবসার জন্যই সে আসত এবং কলাতলীস্থ ইয়াবা ব্যবসায়ীদের সাথে তার দহরম মহরম সম্পর্ক রয়েছে।
এসময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক আরিফ উল্লাহ বলেন, আটকের পর তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net