1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে সাড়ে চার কোটি টাকার ইয়াবাসহ আটক-৩ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

কক্সবাজারে সাড়ে চার কোটি টাকার ইয়াবাসহ আটক-৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩০৫ বার

কক্সবাজার প্রতিনিধি:
মিয়ানমার থেকে মরিচের বস্তার ভিতরে লুকিয়ে বিশেষ কৌশলে পাচারের সময় কক্সবাজার ৩৪ বিজিবি’র রেজুআমতলী বিওপি’র সদস্যরা অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

১৫ জুন ভোর ৫ টার দিকে এ অভিযান চালানো হয়। আটক ইয়াবার মুল্য ৪ কোটি ৫০ লাখ টাকা বলে দাবী করেছেন বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি সুত্রে জানা গেছে, সোমবার ১৫ জুন ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুআমতলী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

এমন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি’র একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজারে উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপি’র তুলাতলী জলিলের গোদা নামক স্থানে ফাঁদ পেতে থাকে।

পরবর্তীতে সোমবার ভোর ৫টার দিকে মিয়ানমার থেকে মরিচের বস্তার ভিতরে বিশেষ কৌশলে পাচার করে আনা ইয়াবা একটি ইজিবাইক যোগে তুলাতলী হতে কুতুপালংয়ে নিয়ে যাচ্ছিল।

বিজিবি সদস্যরা ইজিবাইক ধাওয়া করে দেড় লাখ পিস ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করে।

আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া করবুনিয়া এলাকার মোঃ হাকিম আলীর ছেলে মোঃ জোবায়ের (২১), পূর্ব দেখুলিয়া গ্রামের সৈয়দ আলমের ছেলে মোঃ শেখ আনোয়ার (২০) ও করবুনিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মাঃ বাপ্পি (২০)।

আটক দেড় লাখ পিস ইয়াবার মুল্য ৪ কেটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি।
এঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা হয়েছে।

বিজিবি জানায়, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্য অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net