1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউপির ৪টি রাস্তা যেন মরণ ফাঁদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউপির ৪টি রাস্তা যেন মরণ ফাঁদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৬৮ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের কাচাপাকা ৪টি রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেসব রাস্তায় চলাচলে বিঘ্ন এবং প্রায় প্রতিদিনই একাধিকবার ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। তাই রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জেলার করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার সংযোগ সড়কের নরসুন্দা নদীর ওপর নির্মিত ব্রিজে উঠার দু’পাশের রাস্তায় গর্ত, করিমগঞ্জ থেকে পিটুয়াতে আসার কয়েক কিলোমিটার ভাঙা রাস্তা, মলাই ফকির বাজার থেকে বড়চর হয়ে খিরারচর বাজারের সংযুক্ত চলাচল অনুপযোগী কাচা রাস্তা ও দেওয়াগঞ্জ বাজার হয়ে কিশোরগঞ্জ যাওয়ার রাস্তায় চারমাস ধরে নির্মিতব্য কালভার্টের কাজ শেষ না হওয়ায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে কাদিরজঙ্গলবাসীকে।

প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই ৪টি রাস্তা দিয়ে চলাচল করে। শতশত রিকাশা, ভ্যান, ইজিবাইক, ভডভডি, নসিমন, করিমন, সিএনজি ও কোম্পানীর পিক-আপ ভ্যানসহ বিভিন্ন রকমের মোটরযান চলাচল করে।

১ নং কাদির জঙ্গল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.ছাইদুর রহমান বলেন, করোনার অজুহাত দেখিয়ে টিকাদার কালভার্টের কাজ বন্ধ রেখেছিল। আমার কড়াকড়ি অবস্থানের প্রেক্ষিতে সপ্তাহ দুয়েক ধরে আবার কাজ শুরু করেছে। বাকি রাস্তাগুলোতেও আশা করি দ্রুত নির্বিঘ্নভাবে চলাচলের ব্যবস্থা করতে পারবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net