1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় মৃত ব্যক্তির জানাযায় অংশ নিলেন রাজশাহীর এমপি আয়েন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪

করোনায় মৃত ব্যক্তির জানাযায় অংশ নিলেন রাজশাহীর এমপি আয়েন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৫১ বার

মঈন উদ্দীন: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে চিকিৎসাধিন অবস্থায় মোহনপুরের লুৎফর রহমান (৫২) নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। এরপর স্বাস্থ্যবিধি মেনে আজ মঙ্গলবার দুপুরে ওই ব্যক্তির লাশ দাফন করা হয়।
লুৎফর রহমানের বাড়ি মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামে। তিনি উপজেলার মহিসকুন্ডি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক। রামেক হাসপাতালের পক্ষ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়। লাশটি নিরাপত্তার সাথে মোহনপুরের পারিবারিক কবরস্থানে জানাযা ও দাফন করা হয়। জানাযায় অংশ নেন রাজশাহী-৩ স্থানীয় এমপি আয়েন উদ্দিন। যা দেশের প্রথম কোনো এমপি করোনা আক্রান্ত মৃত ব্যক্তর লাশের জানাযায় অংশ নেন।
এমপি আয়েন বলেন, ‘স্বাভাবিক সময়ে আমাদের মতো জনপ্রতিনিধিদের তো কত মানুষের জানাযায় অংশ নিতে হয়, তাহলে দেশের এই ক্রান্তিকালে একজন সাধারণ মানুষের জানাযায় অংশ নিব না এটা হতে পারে না। এই সময়ে সাধারণ মানুষের জানাযায় অংশ নেওয়া আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। তাই করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লুৎফরের জানাযায় অংশ নিয়েছি আমি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net