ঢাকা   ০৫:২৯:১০ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

করোনা রোগীদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে সিটি কর্পোরেশনের ১০ চিকিৎসককে অব্যাহতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩০০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অশোক দাশ, চট্টগ্রাম:
করোনা রোগীদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো কর্পোরেশনের ১০ চিকিৎসক সহ ১ স্টোরকিপার কে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
মঙ্গলবার ১৬ জুন ‌সিটি কর্পোরেশনের আইসোলেশন সিটি কর্পোরেশন করোনা আইসোলেশন সেন্টারে করোনা রোগীর চিকিৎসা না করবে বলাতে এ ১১ জন কে চাকুরী থেকে অব্যাহতি দিয়েছেন চসিক মেয়র।
চসিক সচিব স্বাক্ষরিত এক আদেশে তাদের চাকরিচ্যুত করা হয়। তারা সকলেই চসিকের আগ্রাবাদ এক্সেস রোডস্থ ২৫০ শয্যার চট্টগ্রাম সিটি হল কমিউনিটি সেন্টারে আইসোলেশন সেন্টারে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এই সেন্টারে ১৬ চিকিৎসককে চসিকের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে এনে নিয়োগ দেওয়া হয়েছিল।
চাকরিচ্যুতরা হলেন, চসিকের মেডিক্যাল অফিসার ডা. সিদ্ধার্থ শংকর দেবনাথ, ডা. ফরিদুল আলম, ডা. আবদুল মজিদ সিকদার, ডা. সেলিনা আক্তার, ডা. বিজয় তালুকদার, ডা. মোহন দাশ, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. সন্দিপন রুদ্র, ডা. হিমেল আচার্য্য, ডা. প্রসেনজিৎ মিত্র। এছাড়া অব্যাহতি পেয়েছেন স্টোর কিপার মহসিন কবির।
এ বিষয়ে চসিকের বক্তব্য’যারা মানব সেবা করার শপথ নিয়ে বিপদের সময় অমানবিক কাজ করছেন। সিটি করপোরেশনের চিকিৎসক হয়ে অফিস আদেশ মানেনি, তাদের চাকরি করার কোনও অধিকার নেই। তাদের সরকার ঘোষিত প্রণোদনা দেওয়া হবে। মেয়র মহোদয় দ্বিগুণ বেতন দেওয়ার ঘোষণা দিয়েছেন৷ সকল সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও কাজে যোগ না দেওয়া খুবই দুঃখজনক।
বর্তমানে উক্ত স্থানে নতুন চিকিৎসক নিয়োগ দিয়ে প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে আইসোলেশন সেন্টারটি চালু করতে হবে।’
বিষয়টি নিশ্চিত করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কর্মস্থলে যোগদান না করার কারণে তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। সেটা আজ থেকে কার্যকর হবে এবং তাদের স্থলে নতুন ১০ জন ডাক্তার ও একজন স্টোরকিপার সংযুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি