ঢাকা   ১১:৫০:২৫ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

কিশোরগঞ্জে ৩ লক্ষাধিক টাকা ও সরঞ্জামাদিসহ ৪০ জুয়ারি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৭৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪০ জন জুয়াড়িকে আটক করেছে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল।

এ সময় নগদ ৩ লাখ ৫৬ হাজার ৯৯০ টাকাসহ জুয়া খেলার বেশ কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ার।

জানা গেছে, গোপনে সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার (১৬ জুন) গভীর রাতে আখড়াবাজার এলাকায় জনৈক পাপ্পু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় জুয়ার সরঞ্জামসহ আটক করা হয় ৪০ জুয়াড়িকে।

আটককৃতরা দেশের বিভিন্ন জেলা থেকে এসে জুয়া খেলায় অংশ নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। আটককৃত আসামীদের কোর্টে চালান দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি