1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে রেডক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

গুইমারাতে রেডক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২৯৪ বার

আবদুল আলী গুইমারা, খাগড়াছড়ি:বিশ্বব্যাপী চলমান মহামারীতে সমাজের নিম্ন আয়ের মানুষের খাদ্য সমস্যা দুর করতে রেড ক্রিসেন্ট সোসাইটি গুইমারা উপজেলা ইউনিটে র পক্ষ থেকে তুলনামুলক দুর্গম এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের ৫০ পরিবারের মাঝে “ফুডপ্যাকেজ ও নিরাপত্তা মাক্স” বিতরণ করা হয়।

শুক্রবার সকালে রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী ও নিরাপত্তা মাস্ক বিতরণ করেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের গুইমারাস্থ বাসভবনের আঙ্গিনায় এ ফুডপ্যকেজ বিতরণ অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যানের সহধর্মিনী রেডক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য মিসেস ন্যাইক্রেউ চৌধুরী।

রেডক্রিসেন্ট গুইমারা ইউনিটের ১২ আজীবন সদস্যের প্রদত্ত তালিকায় এলাকার দরিদ্রদের মাঝে ফুডপ্যাকেজ বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও আজীবন সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আজীবন সদস্য মেমং মারমা ও তার মিসেস আজীবন সদস্য ম্রাবাই মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান আজীবন সদস্য চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যানকে আজীবন সদস্য রেদাক মারমা ছাড়াও রেডক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য শাহাবুব হোসেন, শাহ অালম রানা, বেলাল হোসেন রাসেল, ইখতেয়ার উদ্দিন চৌধুরী পলাশ, ইউচুপ পাটোয়ারী প্রমুখ।

এ সময় প্রধান অতিথি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে যার যার অবস্থান থেকে কোভিট-১৯ সংক্রমণ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি করে নিজেকর সমাজকে তথা দেশকে বাচাতে সরকারকে সহযোগীতা করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট গুইমারা ইউনিটের যুব প্রধান মাইন উদ্দিন বাবলু উপ-যুব প্রধান ১ পারভেজ হোসেন উপ যুব প্রধান২-ওমর ফারুক আকাশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net