1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৯৭ বার

সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ হোসেন খোকা মোল্লা
(৭৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কাশিয়ানী
উপজেলার কাশিয়ানী পোনা গ্রামের নিজের বাড়িতে আইসোলেসনে
চিকিৎসাধীন অবস্থায় খোকা মোল্লার মৃত্যু হয়। এ নিয়ে করোনায়
আক্রান্ত হয়ে জেলায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ
কাইয়ূম তালুকদার জানান, গত ৭ জুন মোহাম্মদ হোসেন খোকা মোল্লার
শরীরে কোভিড শনাক্ত হয়। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।
এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় করোনার উপসর্গ নিয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা
বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বিধান
বাইন (৫০) নামের এক ব্যবসায়ীর। বিধান জেলা শহরের মিয়াপাড়া এলাকার মৃত
ব্রজেন্দ্র নাথ বাইন ওরফে কটা বাইনের ছেলে।
সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, জ্বর, সর্দি ও কাশি নিয়ে
বিধান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায়
মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। বিধানের মরদেহ থেকে নমূনা সংগ্রহ করা
হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net