1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া সিটি হাসপাতালের পরিচালক নোমানের জানাযা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

চকরিয়া সিটি হাসপাতালের পরিচালক নোমানের জানাযা সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩০৫ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া সিটি হাসপাতালের পরিচালক তরুণ উদ্যোক্তা আবদুল্লাহ আল নোমানের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ১৬জুন সকাল সাড়ে ১০টায় ফাঁসিয়াখালী রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাযে জানাযায় করোনা পরিস্থিতির আলোকে সামাজিক দূরত্ব মেনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করে।

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা সাবেক মেম্বার মমতাজুল হকের ছেলে আব্দুল্লাহ আল নোমান ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাসনাত মোহাম্মদ ইউসুফের ছোট ভাই।

পারিবারিক সূত্রে জানা যায়, চকরিয়া সিটি হাসপাতালের পরিচালক আব্দুল্লাহ আল নোমান দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। চমেকে অবস্থার অবনতি হলে গত ৩ জুন তাকে রাজধানী ঢাকার মহাখালীস্থ জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি হাসপাতালের ১৩ ইউনিটের ৮ নাম্বার সিটে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্তাবধানে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ সোমবার ১৫ জুন ৬টা ১০মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল্লাহ আল নোমান। তার এই মৃত্যুতে গ্রামের বাড়িসহ চকরিয়া উপজেলার সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে চকরিয়া সিটি হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া সিটি হাসপাতালের চেয়ারম্যান চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক জুবাইদুল হকসহ হাসপাতালের সকল পরিচালক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শোকদাতাগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতের সর্বোচ্চ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net