1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে নিখোঁজের তিন দিন পর সৌদি প্রবাসীর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

টঙ্গীতে নিখোঁজের তিন দিন পর সৌদি প্রবাসীর লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৪০২ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের তিন দিন পর সৌদি প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে হোসেন মার্কেট এলাকার ডেসকো গোডাউনের পাশে ফাঁস লাগানো অবস্থায় তার অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম ইউনুস মোহাম্মদ শফিক মুন্সি (৫০)। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদেরগঞ্জ থানার সখিপুর গ্রামে।

পুলিশ জানায়, নিহত ইউনুস গত ৩ মার্চ দেশে ফিরে খাঁপাড়া এলাকায় বন্ধু ইসমাইলের বাড়িতে বসবাস শুরু করেন। এরই এক পর্যায়ে গত শুক্রবার থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। তিন দিন পর স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দেয়ালের সঙ্গে রডে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী ফাতেমা আক্তার জানান, আমার স্বামী শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net