ঢাকা   ০১:০১:১৩ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত

ঢাকসুর ভিপি নুরকে হত্যার হুমকি, থানায় জিডি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৮০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নরুল হক নুরসহ কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন নেতাকে মোবাইলে খুদে বার্তা পাঠানোর মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ অবস্থায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নুরুল হক নুর।

বুধবার (১৭ জুন) রাজধানীর শাহবাগ থানায় এ সংক্রান্ত একটি জিডি (নম্ব-৬৬৩) লিপিবদ্ধ করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১৬ জুন) তার ফোনে ০১৬২৫-৯৯১৫৭৬ নম্বর থেকে খুদে বার্তা পাঠিয়ে কে বা কারা হত্যার হুমকি দেয়। এ নম্বর থেকে হত্যার হুমকির একই মেসেজ তার সংগঠনের ৪০ জনের ফোনে আসে।

এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেন নুরুল হক নুর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি