1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র‌্যাব - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র‌্যাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৯৫ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : একটি ভুয়া চ্যানেলে সাংবাদিক নিয়োগ দেয়ার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. নজরুল ইসলাম ওরফে মামুন (৩৪) ও আলমগীর হোসেন (২৪)। এ সময় তাদের দখল হতে ১২টি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, ১০টি নিয়োগপত্র, অসংখ্য প্রচারপত্র ও ২৫টি ভিজিটিং কার্ড জব্দ করা হয়।

এসডি টিভি নামক ওই ফেসবুক আইডি থেকে গত ১ মাস যাবৎ দেশের বিভিন্ন এলাকায় প্রতিনিধি নিয়োগে বিজ্ঞপ্তি দেয়া হচ্ছিল। যারাই ভূয়া এই চ্যানেলটিতে সাংবাদিক হবার আগ্রহ দেখিয়েছে। নানান প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লোকভেদে ৫ থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে।

একই পন্থায় নরসিংদীর বিভিন্ন এলাকায় এসডি টিভির সাংবাদিক বানানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে ভুয়া আইডি কার্ড সরবরাহের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। র‌্যাব জানায়, মো. নজরুল ইসলাম ওরফে মামুন এর বাড়ী মনোহরদী থানাধীন চন্দনপুর ও আলমগীর হোসেন এর বাড়ি খালিয়াবাইদ এলাকায় মো. নজরুল ইসলাম ওরফে মামুন ভুয়া এসডি টিভির ময়মনসিংহ বিভাগের ব্যুরো প্রধান হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছে। প্রকৃতপক্ষে এসডি টিভির কোন সরকারী নিবন্ধন, অনুমোদন বা নিজস্ব কোন ওয়েবসাইটও নেই। শুধুমাত্র প্রতারণার উদ্দেশ্যে একটি ফেসবুক আইডি রয়েছে।

এছাড়াও আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে তার অন্যতম সহযোগী হিসেবে প্রতারণার কাজে লিপ্ত আছে। উক্ত অভিযোগের সত্যতা পেয়ে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের হাতে নাতে গ্রেফতার ও ভুয়া পরিচয়পত্র, নিয়োগপত্র উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত আসামী মো. নজরুল ইসলাম ওরফে মামুনের বিরুদ্ধে নরসিংদীর মনোহরদী থানায় চাঁদাবাজি সংক্রান্ত একটি নিয়মিত মামলা রয়েছে বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net