1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় পৌর মেয়র ও ৩ পুলিশসহ নতুন ৮৩ জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

নওগাঁয় পৌর মেয়র ও ৩ পুলিশসহ নতুন ৮৩ জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২৯৫ বার

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় নতুন করে নওগাঁ পৌরসভার মেয়র ও ৫ কর্মকর্তা কর্মচারী এবং ৩ পুলিশ সদস্যসহ মোট ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বেশ কয়েকদিন পর বৃহষ্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৩২৩ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় পৌর মেয়র মোঃ নজমুল হক সনি ও ৫ কর্মকর্তা কর্মচারী, ৩ পুলিশ সদস্যসহ ৪৬ জন, রানীনগর উপজেলায় ২ জন, আত্রাই উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ১৪ জন, মান্দা উপজেলায় ৬ জন, বদলগাছি উপজেলায় ৫ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, ধামইরহাট উপজেলায় ৩ জন, সাপাহার উপজেলায় ১ জন এবং পোরশা উপজেলায় ৩ জন।

গত ২৪ ঘন্টায় জেলায় হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১১১ জনকে। এদের মধ্যে সদর উপজেলায় ৬৪ জন, রানীনগর উপজেলায় ৪ জন, মহাদেবপুর উপজেলায় ৯ জন, বদলগাছি উপজেলায় ৩ জন, পত্নীতলা উপজেলায় ২৫ জন, ধামইরহাট উপজেলায় ৪ জন, নিয়ামতপুর উপজেলায় ১ জন এবং সাপাহার উপজেলায় ১ জন।

এই ২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৮২ জনকে। এ পর্যন্ত মোট ছাড়পত্র দেয়া হয়েছে ৮ হাজার ৬শ ৯৪ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৪শ ৩৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ২০৫ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net